Google Chrome এবং Mozilla-তে কিছু বিপদজনক বাগ্স পাওয়ার কথা নিশ্চিত জানা গেছে এবং এটির গম্ভীরতা বুঝে ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In ভারতে গুগল ক্রোম এবং মোজিলা ব্যবহার করা সমস্ত ইউজারদের চটজলদি এই দুটি ওয়ে ব্রাউজারের ওয়েব ব্রাউজারের লেটেস্ট ভার্সনটিকে ডাউনলোড সহ ইন্সটল করে আপডেট করার নির্দেশ দিয়েছে। এইটুকুই না গুগলের পক্ষ থেকেও ইউজারদের লেটেস্ট ভার্সনটিকে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইন্টারনেটের জাল সমগ্র বিশ্ব সহ ভারতকেও নিজের জালে জড়িয়ে নিয়েছে এবং এমতাবস্থায় খুব কম লোকই আছে যারা হয়তো ইন্টারনেটের ব্যবহার করে না। মোবাইল হোক ল্যাপটপ বা কম্পিউটার, ইন্টারনেট সার্ফিঙের জন্য সবচেয়ে বেশি Google Chrome এবং Mozilla-এর ই ব্যবহার করা হয়। Android Smartphone গুগলেরই ওএসে কাজ করে এবং এমতাবস্থায় এই দুটি কোম্পানির কাছে কয়েক কোটি মানুষের ডেটা মজুদ আছে। কিন্তু আপনিও যদি এই দুটি ওয়েব ব্রাউজারের ব্যবহার করেন, তাহলে আপনার পার্সোনাল ডেটাও বিপদে আছে।
Chrome এবং Mozilla ইউজারদের ডেটা এখন বিপদের মুখে
CERT-In নির্দেশনা জারি করে বলেছেন, যে আপনিও যদি এই গুলির মধ্যে কোনো একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে আপনার পার্সোনাল ডেটাও হতে পারে হ্যাক। নির্দেশনার অনুযায়ী এই দুটি ওয়েব ব্রাউজারে কিছু বিপদজনক বাগ পাওয়া গেছে এবং এই সমস্ত বাগের মাধ্যমেই হ্যাকাররা গুগল ক্রোম এবং মজিলা ব্যবহার করা লোকেদের ডেটা অ্যাক্সেস করতে পারছে। সিইআরটি-ইন বাগ্স গুলিকছ হাই-রিস্ক হিসেবে মার্ক করেছে, অর্থাৎ ডেটা চুরি হওয়ার সাথে হ্যাক হওয়ার বিপদ অত্যাধিক।
গুগল ক্রোমের সম্পর্কে বলা হয়েছে, যে এই ওয়েব ব্রাউজারের 96.0.4664.209 ভার্সন অপারেটিং সিস্টেমের আগের সব ভার্সন গুলি বিপদজনক। মোজিলা ফায়ারফক্স আইওএস 101, মোজিলা ফায়ারফক্স ইএসআর 91.10 এবং মোজিলা ফায়ারফক্স থান্ডারবার্ড 91.10 এর আগের সমস্ত ভার্সন গুলিকে হ্যাকাররা অ্যাক্সেস করতে পারে। যদি আপনিও ক্রোম ব্রাউজার এবং মোজিলা ফায়ারফক্সের এই ভার্সনের আগের ভার্সন ব্যবহার করছেন, তাহলে আপনি অতি শীঘ্রই এই ব্রাউজারের লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন।
এখানে জেনে নিন Google Chrome এবং Mozilla Firefox-কে কিভাবে আপডেট করবেন
এই পদ্ধতিতে আপডেট করুন Google Chrome
1) সর্বপ্রথম নিজের ল্যাপটপ অথবা কম্পিউটারে Google Chrome খুলুন।
2) গুগল ক্রোমের উপরে ডানদিকে ‘তিন ডট’ দেখা যাবে, সেটি ক্লিক করুন।
3) যদি গুগল ক্রোমে আপডেট উপলব্ধ হয় তাহলে সেখানের Update আইকনটি নীচে দেওয়া কালারে দেখা যাবে।
Green – আপডেট রিলিজ হয়ে দুই দিনও হয়নি।
Orange – আপডেট প্রায় চারদিন আগে রিলিজ হয়েছে।
Red – আপডেট রিলিজ হওয়ার পরে এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে।
4) আপডেট আইকনে ক্লিক করলে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের গুগল ক্রোম আপডেট হওয়া শুরু হয়ে যাবে।
5) আপডেট হয়ে যাওয়ার পরে গুগল ক্রোমটিকে রি-স্টার্ট করুন, অর্থাৎ সেটিকে বন্ধ করে আবার চালু করুন।
এই পদ্ধতিতে আপডেট করুন Mozilla Firefox
1) নিজের ল্যাপটপ অথবা কম্পিউটারে Mozilla Firefox ওপেন করুন।
2) ওয়েব ব্রাউজারে ফায়ারফক্সের টুলবার ডানদিকের মেনু বাটনে দেওয়া হয়েছে, সেটিতে ক্লিক করুন।
3) টুলবারে Help-এর অপশন দেওয়া আছে, এটিতে ট্যাপ করুন।
4) হেল্প ট্যাবের ভেতরে About Firefox-এর অপশন দেখা যাবে, এখানে ক্লিক করুন।
5) ফায়ারফক্স নিজে থেকেই আপডেট চেক করা শুরু করে দেবে এবং নতুন আপডেট পেলে ব্রাউজারটি আপডেট সিস্টেম ডাউনলোড করতে শুরু করে দেবে।
Google Chrome এর মতোই Mozilla Firefox ওয়েব ব্রাউজারটিকেও আপডেট ও ডাউনলোড হওয়ার পরে একবার বন্ধ করে আবার চালু করতে হবে। এর জন্য ব্রাউজারে দেওয়া রিস্টার্ট ট আপডেট ফায়ারফক্স বাটনে ক্লিক করলে, আপনার ওয়েব ব্রাউজার লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












