Home খবর সার্টিফিকেশন সাইটে স্পট হল Infinix Hot 70 এবং Hot 70 Pro 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

সার্টিফিকেশন সাইটে স্পট হল Infinix Hot 70 এবং Hot 70 Pro 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

সার্টিফিকেশন ওয়েবসাইটে Infinix এর নেক্সট জেনারেশন Hot সিরিজের আপকামিং Infinix Hot 70 এবং Hot 70 Pro 5G ফোনগুলি লিস্টেড হয়েছে। ইন্দোনেশিয়ার SDPPI অথারিটি এবং TUV Rheinland প্ল্যাটফর্মে সিরিজের ভ্যানিলা মডেল দেখা গেছে। একইসঙ্গে ইন্দোনেশিয়ার Carlcare সার্ভিস ওয়েবসাইটে Infinix Hot 70 Pro 5G ফোনটি দেখা গেছে। এই লিস্তঙ্গের জন্য শীঘ্রই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 70 Pro 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে Infinix Hot 70 ফোনটি “X6895B” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিং অনুযায়ী এটি 2026 সালের 4 মার্চ “119275/DJID/2026” সার্টিফিকেট নাম্বারের অধীনে অনুমতি পেয়েছে। অন্যদিকে TUV লিস্টিঙে একই “X6895B” মডেল নাম্বার দেখা গেছে। একইসঙ্গে আরও একটি “X6895” মডেল নাম্বার ‘B’ টেক্সট ছাড়াই প্রকাশ্যে এসেছে।

TUV সার্টিফিকেশন সাইটে দুটি আলাদা-আলাদা রিচার্জেবল Li-ion Polymer ব্যাটারি মডেল লিস্টেড হয়েছে। এর মধ্যে একটি 5800mAh এবং দ্বিতীয়টি 5430mAh সাইজ রয়েছে। এই লিস্টিঙে 5800mAh ব্যাটারি সহ ভেরিয়েন্টের মডেল নাম্বার “X6895B” এবং 5430mAh ব্যাটারি সহ ভেরিয়েন্টের মডেল নাম্বার “X6895” হতে পারে বলে আশা করা হচ্ছে। তাই Infinix এর আপকামিং ফোনটি ভিন্ন-ভিন্ন বাজারে আলাদা-আলাদা ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ইন্দোনেশিয়ার ভেরিয়েন্টে 5800mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

ইন্দোনেশিয়ার Carlcare সার্ভিস ওয়েবসাইটে Infinix Hot 70 Pro 5G ফোনটি “X6896” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে 6GB RAM এবং 128GB স্তররেজ অপশন প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

সমস্ত সার্টিফিকশন এবং সার্ভিস ওয়েবসাইটে লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে Infinix শীঘ্রই ইন্দোনেশিয়া বাজারে তাদের Hot 70 সিরিজ লঞ্চ করতে পারে। ভবিষ্যতে এই সিরিজের আরও তথ্য প্রকাশ্যে আসতে চলেছে।

সাধারণত মিড বাজেট সেগমেন্টে Infinix Hot সিরিজ লঞ্চ করা হয়। তাই যারা বড় ব্যাটারি, দৈনন্দিন ব্যাবহারের জন্য দারুণ পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপ সহ ফোন খুজভছেন, তাদের Infinix Hot 70 এবং প্রো মডেলগুলি ভালো অপশন হতে পারে। লঞ্চের পর আপকামিং ফোনটি Redmi Note 14 5G, Realme Narzo 80 Lite 5G এবং Samsung Galaxy M15 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী যেসব ইউজাররা বড় ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপের জন্য ফোন চাইছেন, সেইসব ইউজারদের জন্য Hot 70 সিরিজ ভালো অপশন হতে পারে। কম বাজেট রেঞ্জের ফোনটিতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়াল তথ্য পাওয়ার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।