MediaTek চিপসেট এবং 50MP ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল nfinix Note 11 এবং Note 11S, জানুন দাম এবং স্পেসিফিকেশন

Infinix Note 11 সিরিজ ভারতে লঞ্চ হয়ে গেছে। ইনফিনিক্স এই সিরিজে দুটি স্মার্টফোন Infinix Note 11 এবং Note 11S লঞ্চ করেছে। ইনফিনিক্সের এই দুটি স্মার্টফোন অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart এ বিক্রি‌র জন্য উপলব্ধ হবে। আপনাদের বলে দিই যে ইনফিনিক্সের এই লেটেস্ট স্মার্টফোন Infinix Note 10 সিরিজের সাক্সেসার। Inifinix এর লেটেস্ট স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। এর সাথেই Inifinix Note 11 স্মার্টফোনে 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে, Helio G88 চিপসেট এবং 33W এর ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। আবার Inifinix Note 11S স্মার্টফোনটিকে 120Hz ডিসপ্লে এবং MediaTek Helio G96 চিপসেটে‌র সাথে পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে ইনফিনিক্সের এই দুটি স্মার্টফোনে‌র সম্পর্কে ডিটেইলে বলতে চলেছি।

আরও পড়ুন: Jio এর অনবদ্য চাল, Airtel এবং Vi কে টেক্কা দিয়ে 119 টাকার রিচার্জে দিতে চলেছে বিশেষ সুবিধা

Infinix Note 11 এর স্পেসিফিকেশন্স

Infinix Note 11 স্মার্টফোনে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া আছে, যার মধ্যে স্লিম বেজলস দেওয়া হয়েছে। এই ফোনটিতে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 92 শতাংশ এবং ডিসপ্লে‌র ম‍্যাক্সিমাম ব্রাইটনেস 750 নিটস। ইনফিনিক্সের এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক‍্যামেরা 50 মেগাপিক্সেলের। এর সাথেই এই ফোনে 2MP এর ডেপ্থ সেন্সর এবং তৃতীয় ক‍্যামেরা AI সেন্সর দেওয়া হয়েছে। ইনফিনিক্সের এই ফোনটি 16MP এর ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। কানেক্টিভিটি‌র জন্য এই ফোনে 4G, ডুয়াল-ব‍্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, GPS, 3.5mm অডিও জ‍্যাক এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। Infinix Note 11 স্মার্টফোনটি 5,000mAh এর ব‍্যাটারি সহ 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Infinix Note 11 স্মার্টফোনটি‌তে MediaTek Helio G88 SoC চিপসেট দেওয়া হয়েছে। এর সাথেই গ্রাফিক্সের জন‍্য এই ফোনে Mali G52 GPU দেওয়া হয়েছে। ইনফিনিক্সের এই ফোনে 4GB LPDDR4x RAM এবং 64GB স্টোরেজ সহ মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ইনফিনিক্সের এই ফোনটি Android 11 OS এ আধারিত XOS10 এ রান করে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোবাইল রিচার্জের দাম তো বেড়ে গেছে, কিন্তু নেটওয়ার্ক কবে ঠিক হবে? প্রত‍্যেক ইউজারের মনেই এই প্রশ্ন

Infinix Note 11S এর স্পেসিফিকেশন্স

Infinix Note 11S স্মার্টফোনে 6.95-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে‌টির রিফ্রেশরেট 120Hz এবং টাচ স‍্যাম্পলিঙ রেট 180Hz। ফোনটিতে সেল্ফি ক‍্যামেরার জন‍্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। ইনফিনিক্সের এই ফোনটিকে MediaTek Helio G96 চিপসেটে‌র সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি‌তে 6GB পর্যন্ত র‍্যাম এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ইনফিনিক্সের এই ফোনে 50MP এর।প্রাইমারি ক‍্যামেরা, 2MP এর ম‍্যাক্রো লেন্স এবং 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই Infinix Note 11S স্মার্টফোনটিতে 16MP এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ইনফিনিক্সের এই ফোনটিকে 6GB/64GB এবং 8GB/128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। ইনফিনিক্সের এই ফোনটি Android 11 আধারিত XOS 7.6 এ রান করে। কোম্পানি এই ফোনটিকে 5,000mAh এর ব‍্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং টেকনোলজি‌র সাথে পেশ করেছে।

Infinix Note 11 এবং Note 11S স্মার্টফোনে‌র দাম এবং সেল

Infinix Note 11 স্মার্টফোনে‌র 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটির বিক্রি আগামী 23 ডিসেম্বর থেকে Flipkart এ শুরু হবে। ইনফিনিক্সের এই স্মার্টফোনটিকে Glacier Green, Celestial Snow এবং Graphite Black কালার অপশনে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 91 টাকার জিও প্ল‍্যানের বৈশিষ্ট্য জেনে নিন মাত্র 5টি পয়েন্টে‌

Infinix Note 11S স্মার্টফোনে‌র 6GB + 64GB মডেলটিকে ভারতে 12,999 টাকা দামে এবং 8GB + 128GB মডেলটিকে 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইনফিনিক্সের এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে 20 ডিসেম্বর থেকে বিক্রি‌র জন‍্য উপলব্ধ হবে। ইনফিনিক্সের এই স্মার্টফোনটিকে Symphony Cyan, Haze Green এবং Mithril Grey কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here