Infinix Note 11i নামে সস্তা স্মার্টফোন লঞ্চ করল ইনফিনিক্স, 4GB RAM ও 48MP ক‍্যামেরার পাশাপাশি এতে আছে 5,000mAh ব‍্যাটারি

সস্তা অথচ সুন্দর স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ইনফিনিক্স মার্কেটে তাদের একটি নতুন স্মার্টফোন মডেল লঞ্চ করেছে। কোম্পানির “নোট 11” সিরিজে এই ফোনটি Infinix Note 11i নামে পেশ করা হয়েছে। এই নতুন ফোনে Helio G85 চিপসেট, 48MP triple camera, 4GB RAM ও 5,000mAh ব‍্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি আপাতত নাইজেরিয়ার মার্কেটে পেশ করা হয়েছে এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি বিশ্বের অন‍্যান‍্য মার্কেটেও ফোনটি লঞ্চ করা হবে। নাইজেরিয়ায় ফোনটির দাম রাখা হয়েছে GHS 979 যার ভারতীয় দর প্রায় 11,500 টাকা।

Infinix Note 11i

কোম্পানি তাদের Infinix Note 11i ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1080 x 2460 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.95 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিসপ্লের টাচ স‍্যাম্পেলিং রেট 180 হার্টস ও স্ক্রিন টু বডি রেশিও 91 শতাংশ। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি green, black ও blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Infinix Note 11i ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও এক্স‌ওএস 7.6 ইউআইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটে রান করে। নাইজেরিয়ায় ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে। প্রয়োজনে এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Infinix Note 11i তে ট্রিপল রেয়ার ক‍্যামোন সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Infinix Note 11i ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here