iQOO তাদের আপকামিং ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের ওপর কাজ শুরু করেছে। বর্তমানে ক্রমাগত এই সিরিজের তথ্য প্রকাশ্যে এসে চলেছে। ইতিমধ্যেই টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে নতুন পোস্টের মাধ্যমে iQOO 16 ফোনের ক্যামেরা সেটআপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী এবার কোম্পানির ক্যামেরা ফিচারের ক্ষেত্রে দূর্দান্ত আপগ্ৰেড পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল iQOO 16 ফোনের ক্যামেরা
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপাতত iQOO 16 ফোনটি তিনটি 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সহ টেস্ট করা হয়েছে। অর্থাৎ ফোনটিতে প্রাইমারি আল্ট্রা-ওয়াইড এবং 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, আগের মডেলের চেয়ে iQOO 16 ফোনটির ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় আপগ্ৰেড পাওয়া যাবে।
এই ফোনটিতে 1/1.3-ইঞ্চির প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এতে f/1.68 অ্যাপার্চারযুক্ত ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হবে বলে জানা গেছে। এটি এই ক্যামেরা সেটআপের সবচেয়ে বড় এবং বেশি লাইট ক্যাপচার করা সেন্সর হতে পারে। ফলে কম আলোতেও ডিটেইলস ফোটোগ্রাফি উপভোগ করা যাবে। আগেও টিপস্টার জানিয়েছিল প্রাইমারি ক্যামেরাতে OmniVision OV50Q সেন্সর দেওয়া হতে পারে।
এছাড়াও iQOO 16 ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এতে f/2.0 অ্যাপার্চার সাপোর্ট করবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকতে পারে। লিক অনুযায়ী পেরিস্কোপ ক্যামেরাতে 1/1.95-ইঞ্চির 50MP সেন্সর এবং f/2.65 অ্যাপার্চার দেওয়া হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ক্যামেরার লেন্স অ্যারেঞ্জমেন্ট ইনভার্টেড ডিজাইনে অবস্থিত হতে পারে। তবে এখনও পর্যন্ত পেরিস্কোপ ক্যামেরার জুম ক্ষমতা এবং ম্যাক্রো ফটোগ্রাফি সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
iQOO 16 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
আপাতত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO 16 ফোনটিতে 6.85 ইঞ্চির Samsung-made ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। হাই রিফ্রেশ রেটের কারণে গেমিং চলাকালীন স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্স করা যাবে।
আপকামিং iQOO 16 ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপ থাকবে বলে শোনা গেছে। বায়োম্যাট্রিক সিকিউরিটির জন্য ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। অডিওর জন্য ফোনটিতে 1115-সিরিজের সিমেট্রিক্যাল স্পিকার ও দারুন হ্যাপ্টিক ফীডব্যাকের জন্য 0916-সিরিজের X-axis লিনিয়ার মোটার থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী iQOO 16 ফোনটিতে AR coating দেওয়া হবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং থাকতে পারে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে USB 3.2 সাপোর্ট করবে।
কোম্পানির পক্ষ থেকে iQOO 16 ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে 8,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। একইভাবে ফোনটিতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এছাড়া ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে।
কবে লঞ্চ হবে iQOO 16?
সেপ্টেম্বর মাসের শেষের বা অক্টোবর মাসের শুরুতে চীনের বাজারে iQOO 16 ফোনটি পেশ করা হতে পারে। ক্যামেরা সংক্রান্ত লিক সঠিক হলে, আপকামিং iQOO ফোনটিতে শুধুমাত্র পারফরমেন্সই নয়, বরং ক্যামেরা হার্ডওয়্যারের দিক দিয়েও বড় আপগ্ৰেড পাওয়া যাবে।
