Home খবর 165Hz 2K ডিসপ্লে, 8500mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর সহ প্রকাশ্যে এল iQOO 16 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

165Hz 2K ডিসপ্লে, 8500mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর সহ প্রকাশ্যে এল iQOO 16 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে iQOO 16 ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। আগামী সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবর মাসের শুরুতে চীনের বাজারে ফোনটি পেশ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি লিকের মাধ্যমে টিপস্টার Digital Chat Station ফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ডিজাইন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। আগের iQOO 15 মডেলের চেয়ে আপকামিং ফোনটিতে বড় আপগ্ৰেড সহ পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল iQOO 16 ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী iQOO 16 ফোনটিতে Samsung এর 6.85 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই প্যানেলে 2K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনের সাইজ এবং রেজোলিউশন iQOO 15 ফোনের মতো রাখা হতে পারে। তবে নতুন ফোনটিতে রিফ্রেশ রেট 144Hz থেকে বাড়িয়ে 165Hz রাখা হতে পারে। তাই গেমিং এবং স্ক্রলিঙের সময় অসাধারণ রিফ্রেশ রেট উপভোগ করা যাবে। ফোনের হাই রিফ্রেশ রেটের কারণে স্মুথ অ্যানিমেশন এবং মুভমেন্ট এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসিঙের জন্য iQOO 16 ফোনটিতে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনটি SM8975 মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। এই তথ্য সত্য হলে iQOO 16 ফোনটি নতুন Snapdragon ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম সহ প্রথম কিছু স্মার্টফোনের মধ্যে একটি হয়ে উঠতে পারে। এই ফোনে সুন্দর গেমিঙের জন্য ডেডিকেটেড ডিসপ্লে চিপ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

iQOO 16 ফোনটির ডিজাইনের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির ইঞ্জিনিয়ারিং ইউনিটে স্ক্রিনের কর্নারের শেপ এবং ফ্রমের ডিজাইন আগের মডেলের মতো দেখাচ্ছে। তবে ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ডিজাইন দেওয়া হতে পারে। আসন্ন ফোনের ক্যামেরা মডিউল এর উপরের বাঁদিকের কর্নারে একটি ছোট স্কোয়ারের ভিতরে রাখা হতে পারে, এর ফলে iQOO 16 ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন বর্তমান iQOO 15 ফোনের চেয়ে যথেষ্ট আলাদা হতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী iQOO 16 ফোনটিতে 8,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে।

iQOO 16 ফোনটিতে 1115-সিরিজের সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার এবং 0916-সিরিজের X-axis লিনিয়ার মোটার দেওয়া হতে পারে। এই ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে। এছাড়া ফোনে IP68 এবং IP69 রেটিং, USB 3.2 কানেক্টিভিটি এবং AR কোটিং থাকবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা সিস্টেমে OV50Q প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে।

আগামী সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবর মাসের শুরুতে iQOO 16 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা এই বিষয়ে আমাদের পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করতে পারেন।