iQOO এর আপকামিং ফ্ল্যাগশিপ iQOO 16 স্মার্টফোনটি লঞ্চের আগেই শিরনামে ছেয়ে রয়েছে। সম্প্রতি IMEI ডেটাবেসে ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির লঞ্চ সম্পর্কে কনফার্ম জানা গেছে। রিপোর্ট অনুযায়ী এই বছর অক্টোবর মাসে ফোনটি লঞ্চ করা হতে পারে, তবে লঞ্চের আগেই ফোনের বিভিন্ন ফিচার লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
সম্প্রতি লিক অনুযায়ী আসন্ন iQOO 16 ফোনটি শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে এইবার Qualcomm তাদের 2nm আর্কিটেকচারে তৈরি নতুন দুটি ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করতে পারে। এতে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং Pro ভেরিয়েন্ট থাকতে পারে।
আপকামিং iQOO 16 ফোনটিতে Samsung এর 2K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট প্যানেল দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী স্ক্রিন 165Hz বা 185Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এর ফলে গেমিং এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
আসন্ন iQOO 16 ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে, এর ফলে ইউজাররা লেটেস্ট ফিচার এবং দারুণ অপটিমাইজেশন উপভোগ করা যাবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা সেগমেন্টের দিক দিয়ে iQOO 16 ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী রেয়ার প্যানেলে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে, ফলে এতে আগের তুলনায় জুম এবং ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
iQOO 16 ফোনটির বেস মডেল 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির মেমরি কস্ট বেড়ে যাওয়ার জন্য আগের iQOO 15 মডেলের তুলনায় দাম অনেকটাই বাড়ানো হবে। এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে টিপস্টারের বক্তব্য অনুযায়ী একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ হতে পারে।
লেটেস্ট প্রসেসর, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ সহ আগের মতো iQOO 16 ফোনটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এখনও অনেকটাই সময় দেরি আছে, তবে আগামী দিনে এই ফোনের আরও ফিচার ডিটেইলস প্রকাশ্যে আসতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে আমরা iQOO 16 ফোনের সম্পর্কে নতুন তথ্য পাওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
