iQOO তাদের Z-সিরিজের নতুন iQOO Z12 Lite 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। গত কিছুদিন ধরেই এই ফোনের লিক প্রকাশ্যে এসে চলেছে। সম্প্রতি নতুন লিকের মাধ্যমে আপকামিং ফোনের প্রসেসর, ব্যাটারি এবং সফটওয়্যার সংক্রান্ত তথ্য জানা গেছে। লিক অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর এবং 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। বেশ কিছু বাজারে ফোনটি iQOO Z12 SE 5G নামে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z12 SE 5G স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল iQOO Z12 Lite 5G ফোনের স্পেসিফিকেশন
টিপস্টার প্যাশনেটগীকজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এবং তাদের ওয়েবসাইটে আপকামিং iQOO Z12 Lite 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি 8,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।
iQOO Z12 Lite 5G ফোনটিতে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অন্যদিকে ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করতে পারে। লিক অনুযায়ী শীঘ্রই ফোনটি পেশ করা হতে পারে। অর্থাৎ আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।
iQOO Z12 Lite / Z12 SE 5G could bring some interesting specs!
-I2603 [ Region Specific]
⚡ MediaTek Dimensity 7400 Turbo (4nm)
🔋 Massive 8,000mAh battery
⚡ 33W fast charging
📱 OriginOS 6 based on Android 16
💾 Up to 256GB storageArriving Soon……..
#iQOOZ12Series #iQOOZ12Lite #iQOOZ12SE
— PassionateGeekz.com (@passionategkeez) November 5, 2026
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Z12 Lite 5G ফোনটি বেশ কিছু বাজারে iQOO Z12 SE 5G নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি I2603 মডেল নাম্বার সহ পেশ করা হবে বলে জানা গেছে। IMEI ডেটাবেসের পর Bluetooth SIG সার্টিফিকেশ্ন ওয়েবসাইটে আগেই একই মডেল নাম্বার দেখা গিয়েছিল। Bluetooth SIG লিস্টিঙের মাধ্যমে iQOO Z12 Lite 5G নাম প্রকাশ্যে এসেছিল। iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম এবং লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।
লিক অনুযায়ী iQOO Z12 Lite 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
iQOO Z12 Lite 5G ফোনটি কোম্পানির উপস্থিত iQOO Z11 Lite 5G ফোনের সাক্সেসার হতে পারে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি 4GB RAM ও 128GB স্টোরেজ এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
প্রকাশ্যে আসা লিক সত্য হলে 8,000mAh ব্যাটারি এবং Dimensity 7400 Turbo প্রসেসরের দিক দিয়ে আপকামিং iQOO Z12 Lite 5G ফোনটিতে আগের মডেলের তুলনায় আপগ্রেড পাওয়া যাবে।
