আমরা সবাই জানি এক মাসে 30 দিন থাকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এয়ারটেল, ভোডাফোন এবং পরবর্তী সময়ে রিলায়েন্স জিও তাদের মান্থলি প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে 28 দিন করে দিয়েছে। এবার অনেক দিন পর কোম্পানিগুলি 30 দিন ভ্যালিডিটির প্ল্যান পেশ করা শুরু করেছে। তবে উল্লেখ্য এই ধরনের 30 দিন ভ্যালিডিটির প্ল্যান কোম্পানিগুলির কাছে খুবই কম সংখ্যায় রয়েছে। তাই আজ আমরা এই পোস্টে Jio, Airtel নাকি Vodafone Idea এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যানগুলির তুলনা করতে চলেছি।
Jio এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যান
রিলায়েন্স জিওর 30 দিন ভ্যালিডিটির প্ল্যানের দাম 247 টাকা। কোম্পানি এই প্ল্যানটি তাদের ফ্রিডম প্ল্যান হিসেবে পেশ করেছে। এই প্ল্যানে 30 দিনের জন্য মোট 25 জিবি ডেটা এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এর সঙ্গে কোম্পানির এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়। বর্তমানে দেশের অন্যান্য সমস্ত প্ল্যানের মতোই এই প্ল্যানেও রোমিং সার্ভিস ফ্রি। জিওর প্রতিটি প্ল্যানের মতো এতেও কোম্পানির অ্যাপগুলি যেমন জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ ইত্যাদির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। জানিয়ে রাখি এই প্ল্যানে কোনো ওটিটি প্ল্যাটফর্মের বেনিফিট দেওয়া হয় না।
Airtel এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যান
এয়ারটেলের 30 দিন ভ্যালিডিটির প্ল্যানের দাম 299 টাকা। এই প্ল্যানটি রিচার্জ করলে 30 দিনে মোট 30 জিবি ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানে ফ্রি ন্যাশানাল রোমিঙের সঙ্গে আনলিমিটেড ফ্রি কলিঙের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে গ্ৰাহকদের প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 30 দিনের জন্য Prime Videos Mobile Edition এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। তবে জানিয়ে রাখি একজন ইউজার এই সাবস্ক্রিপশন মাত্র একবারই পাবেন। এই প্ল্যানটি একাধিক বার রিচার্জ করলে অন্যান্য বেনিফিটের সঙ্গে এই ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। এছাড়াও এই প্ল্যানে 3 মাসের জন্য Apollo 24/7 Circle, Airtel Xstream Premium এবং 1 বছরের জন্য Upskill এর অনলাইন কোর্স ও FASTag সার্ভিসে 100 টাকার ক্যাশব্যাক পাওয়া যায়। এই প্ল্যানেও কোনো ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায় না।
Vodafone Idea এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যান
Vodafone Idea অর্থাৎ Vi এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যানের দাম 267 টাকা। এই প্ল্যানে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডের জন্য 25 জিবি ডেটা দেওয়া হয়। এর সঙ্গে এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে Vi Movie & Classic TV অ্যাকসেস দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানে কোনো ওটিটি প্ল্যাটফর্মের বেনিফিট পাওয়া যায়।
তিনটি প্ল্যান পর্যালোচনা করে দেখা যায় দামের দিক থেকে রিলায়েন্স জিওর 30 দিনের সবচেয়ে সস্তায় পাওয়া যায়। এয়ারটেলের প্ল্যানে প্রাইম ভিডির সাবস্ক্রিপশন পাওয়া যায় ঠিকই, কিন্তু তা শুধুমাত্র এক বারের জন্য। অথচ জিও সিনেমা অ্যাপে এর চেয়ে কয়েক গুণ বেশি কন্টেন্ট পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












