দীর্ঘদিন ধরে ভারতের টেলিকম সেক্টরে যে প্রতিযোগিতা চলে আসছে তা হয়ত এবার শেষ হতে বসেছে। এই প্রতিযোগিতার সুযোগ নিয়ে যেইসব গ্ৰাহক কম দামে বেশি বেনিফিট উপভোগ করতেন এবার তাদের পকেটে টান পড়তে চলেছে। দেশের অন্যতম বড় টেলিকম কোম্পানি এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার সঙ্গে সঙ্গে রিলায়েন্স জিওও তাদের মোবাইল প্ল্যানে দাম বৃদ্ধি করার ঘোষণা করেছে।
আরও পড়ুন : গীকবেঞ্চে লিস্টেড হল Samsung এর দুর্দান্ত ফোন Galaxy Note 10 Lite, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ
কোম্পানির পক্ষ থেকে একটি প্রেস নোট জারি করে বলা হয়েছে যে আগামী 6 ডিসেম্বর মোবাইল ট্যারিফের দাম 40 শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। কোম্পানির বক্তব্য থেকে জানা গেছে অল ইন ওয়ান প্ল্যানসহ সমস্ত মোবাইল সার্ভিসের রেট বাড়ানো হবে, তবে এর সঙ্গে ইউজাররাও 300 শতাংশ পর্যন্ত লাভবান হবেন।
এছাড়াও কোম্পানি জানিয়েছে ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি নতুন অল ইন ওয়ান প্ল্যান পেশ করা হবে, যেখানে গ্ৰাহকরা আনলিমিটেড ভয়েস কল ও ডেটা উপভোগ করতে পারবেন। কিন্তু এই নতুন প্ল্যানগুলির দাম আগের তুলনায় 40 শতাংশ বেশি হবে। তবে কোম্পানির “কাস্টমার ফার্স্ট” এর প্রতিশ্রুতি অনুযায়ী গ্ৰাহকদের 300 শতাংশ বেশি সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন : ভারতে 5 ডিসেম্বর লঞ্চ হবে Nokia Smart TV
কোম্পানি জানিয়েছে জিও টেলিকম ট্যারিফ রিভাইসড করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সদুত্তর না পাওয়া পর্যন্ত কথাবার্তা বলতে থাকবে। এছাড়া ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াও তাদের ট্যারিফ রেট বাড়ানোর ঘোষণা করেছে। জিও ছাড়া অন্যান্য কোম্পানি জানিয়েছে 3 ডিসেম্বর থেকে প্রিপেইড কল ও ডেটার দাম 40 শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানের নতুন দাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










