Home খবর 5G আসার আগে 4G ডাউনলোড স্পিডের শীর্ষে Jio, বিস্তারিত জেনে নিন অন্যান্য কোম্পানিগুলোর অবস্থা

5G আসার আগে 4G ডাউনলোড স্পিডের শীর্ষে Jio, বিস্তারিত জেনে নিন অন্যান্য কোম্পানিগুলোর অবস্থা

টেলিকম সেক্টরের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি রিলায়েন্স জিও আবারও 4G ডাউনলোড স্পিডে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। মার্চ মাসের জন্য Telecom Regulatory Authority of India (TRAI) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, Jio-এর গড় 4G ডাউনলোড স্পিড 21.1 Mbps রেকর্ড করা হয়েছে। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় 0.5 এমবিপিএস বেড়েছে। ফেব্রুয়ারিতে Jio-এর গড় 4G ডাউনলোড স্পিড ছিল 20.6 Mbps৷ Jio ছাড়াও শুধুমাত্র সরকারি টেলিকম সংস্থা BSNL এর স্পিড বেড়েছে। BSNL এর 4G ডাউনলোড স্পিড মার্চ মাসে 6.1 Mbps রেকর্ড করা হয়েছিল যা ফেব্রুয়ারিতে 4.8 Mbps ছিল।

Airtel, Vi এর জন্য বাড়ল! দুঃশ্চিন্তা

রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে টেলিকম সেক্টরের প্রভাবশালী কোম্পানি Airtel এবং Vi (Vodafone-Idea)-এর 4G স্পিড কমেছে। এই সময়পর্বে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ারটেল। কোম্পানির আগের মাসের তুলনায় মার্চ মাসে 4G ডাউনলোডের স্পিড 1.3 Mbps কমেছে। তবে Airtel এর থেকেও স্পিড কমেছে Vi-এর, 0.5 Mbps স্পিড কমেছে এই কোম্পানির। যেখানে Airtel-এর স্পিড ছিল 13.7 Mbps এবং Vi India-এর স্পিড ছিল 17.9 Mbps৷

4G ডাউনলোড স্পিডে এগিয়ে Jio

প্রতিবারের মতো এবারও Reliance Jio, Airtel এবং Vi কে গড় 4G ডাউনলোড স্পিডের ক্ষেত্রে পরাজিত করেছে। মার্চ মাসে, Jio-এর 4G ডাউনলোড স্পিড Airtel এর থেকে 7.4 mbps বেশি ছিল এবং Vi এর থেকে 3.2 mbps বেশি ছিল। জিও গত বেশ কয়েক বছর ধরে 4G ডাউনলোডের গড় স্পিডে এক নম্বর স্থানে রয়েছে।

এছাড়াও Vi India দুই নম্বরে রয়েছে এবং এয়ারটেল তিন নম্বর পিছিয়ে গেছে। ডাউনলোডের মতো গড় 4G আপলোড স্পিডেও এয়ারটেল রয়েছে তিন নম্বরে। কোম্পানিটির মার্চ মাসে গড় আপলোড স্পিড ছিল 6.1 Mbps।

এই বিষয়ে এগিয়ে Vi

8.2 Mbps সহ Vi India গড় 4G আপলোড স্পিড চার্টের শীর্ষে রয়েছে৷ Jio 7.3 Mbps আপলোড স্পিডের সাথে দ্বিতীয় নম্বরে আছে। আর BSNL 5.1 Mbps গড় আপলোড স্পিডের সাথে নিজেদের স্থান আরও উন্নত করার চেষ্টা করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন