অন‍্যান‍্য কোম্পানির প্ল‍্যান পিছিয়ে Jio এর 98 টাকা দামের রিচার্জ প্ল‍্যানের সামনে, জেনে নিন এই প্ল‍্যানের বেনিফিট

ভারতীয় টেলিকম কোম্পানিগুলি মার্কেটে ইউজারদের আকর্ষণ করার জন্য নতুন নতুন প্ল‍্যান পেশ করে থাকে। কোম্পানিগুলি সব সময়েই চেষ্টা করে যাতে কম দামে বেশি বেনিফিট দেওয়া যায়। এই উদ্দেশ্য নিয়েই কয়েক দিন আগে দেশের নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও 98 টাকা দামের একটি প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানে ভয়েস কলের পাশাপাশি বিপুল পরিমাণে ডেটা পাওয়া যায়। তবে মার্কেটে অন‍্যান‍্য কোম্পানির কাছে এই এক‌ই দামের বা 98 টাকার থেকেও কম দামের এমন অনেক প্ল‍্যান আছে যেগুলি রিচার্জ করলে এর চেয়েও বেশি বেনিফিট পাওয়া যাবে। যেমন কয়েক দিন আগে আমরা বিএস‌এন‌এলের 97 টাকার প্ল‍্যানটির সঙ্গে এই প্ল‍্যানের তুলনা করে দেখিয়েছি বিএস‌এন‌এল 1 টাকা কম দাম নিয়েও এই প্ল‍্যানটির চেয়ে বেশি বেনিফিট দেয়।

আজ আমরা জিওর 98 টাকা দামের প্ল‍্যানটি এয়ারটেলের 98 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের সঙ্গে তুলনা করে বোঝার চেষ্টা করব জিওর প্ল‍্যানে কি বেশি বেনিফিট পাওয়া যায়? নাকি বিএস‌এন‌এলের মতোই এয়ারটেলের কাছেও পিছিয়ে রয়েছে জিওর 98 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান। চলুন তুলনা করে জেনে নেওয়া যাক জিওর 98 টাকা দামের প্ল‍্যান নাকি এয়ারটেলের 98 টাকা দামের প্ল‍্যান, কোনটি বেস্ট?

Jio এর 98 টাকা দামের প্ল‍্যান

  • রিলায়েন্স জিওর নতুন 98 টাকা দামের প্ল‍্যানে 14 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়।
  • সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ 14 দিনে মোট 21 জিবি ডেটা উপভোগ করা যায়।
  • এই প্ল‍্যানে দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ পাওয়া যায়।
  • জিওর এই প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন জিও অ্যাপ যেমন JioTV, JioCinema, JioNews, JioSecurity, JioCloud প্রভৃতির ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Airtel এর 98 টাকা দামের প্ল‍্যান

  • এয়ারটেলের 98 টাকা দামের প্ল‍্যানের কোনো নির্দিষ্ট ভ‍্যালিডিটি নেই।
  • এটি মূলত একটি ডেটা প‍্যাক এবং এই প্ল‍্যানে মোট 12 জিবি ডেটা পাওয়া যায়।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করলে কোনো ভয়েস কলের সুবিধা পাওয়া যায় না। অর্থাৎ যে কোনো ধরনের ভয়েস কল করার জন্য আলাদাভাবে দাম দিয়ে রিচার্জ করতে হবে।
  • এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি ইউজারের সক্রিয় প্ল‍্যানের ভ‍্যালিডিটির সঙ্গেই শেষ হয়ে যাবে।

Note: মনে রাখবেন এয়ারটেলের 98 টাকা দামের প্ল‍্যানটি একটি ডেটা প‍্যাক। তবে দাম এক হ‌ওয়ার কারণে আমরা দুটি প্ল‍্যানের মধ্যে তুলনা করেছি এবং ফলস্বরূপ দেখা যাচ্ছে সব দিক থেকেই Reliance Jio এর 98 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি এগিয়ে রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here