যেদিন থেকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, সেইদিন থেকেই ইউজাররা অসন্তুষ্ট হয়ে রয়েছে। আর রাগের ফলে সরাসরি লাভবান হচ্ছে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল। বর্তমানে ইউজাররা সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন এবং সেই প্ল্যান বিএসএনএল-এ পাওয়া যাচ্ছে। তবে কি সত্যিই দেশের নম্বর 1 টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও থেকে বিএসএনএল-এর রিচার্জ প্ল্যান সস্তা এবং আরও বেশি বেনিফিট দেয়? তাই আজ আমরা ইউজারদের উভয় কোম্পানির 12 মাসের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের তুলনা করে জানাব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এক বছরের বার্ষিক ভ্যালিডিটি সহ প্ল্যান সম্পর্কে।
BSNL এর 2395 টাকা দামের রিচার্জ প্ল্যান
| প্ল্যান | বেনিফিট | ভ্যালিডিটি |
| 2,395 টাকা | প্রতিদিন 2GB, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS | 395 দিন |
- কোম্পানি এই রিচার্জ প্ল্যানটি 395 দিনের ভ্যালিডিটি সহ পেশ করেছে। এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড ডেটা এবং লোকাল/এসটিডি কল সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।
- এই রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রতিদিন 2GB ডেটা বেনিফিট পায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি সময় পর্যন্ত ইউজাররা 790জিবি ডেটা সুবিধা পায়। এই প্ল্যানে প্রতিদিন 100 SMS এর সুবিধা দেওয়া হয়।
- এই রিচার্জ প্ল্যানে 30 দিনের জন্য ফ্রি পিআরবিটই সহ 30 দিনের জন্য ফ্রিতে ইরোস নাউ পরিষেবা এবং লোকধুনও দেওয়া হয়।
Jio এর 3599 টাকা দামের রিচার্জ প্ল্যান
| প্ল্যান | বেনিফিট | ভ্যালিডিটি |
| 3,599 টাকা | রতিদিন 2.5GB, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS | 365 দিন |
- এই রিচার্জ প্ল্যানে 365 দিনের জন্য ভ্যালিডিটি দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যান চলাকালীন ইউজাররা যেকোনো নেটওয়ার্কে লোকাল/এসটিডি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবে।
- রিচার্জ প্ল্যানের মাধ্যমে ইউজাররা প্রতিদিন 2.5জিবি ডেটা উপভোগ করতে পারে। অর্থাৎ ভ্যালিডিটি পর্যন্ত 912.5GB 5G ডেটা ব্যাবহার করা যাবে।
- কলিং এবং ডেটা ছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে JioTV, JioCinema এবং JioCloud ফ্রি সাবক্রিবশন অফার দেওয়া হয়।
কোন প্ল্যানটি বেস্ট?
বেনিফিট এবং দাম অনুযায়ী বোঝা যাচ্ছে বিএসএনএলের রিচার্জ প্ল্যান বেস্ট। তবে এতে স্লো স্পীডে ডেটা স্পীড পাওয়া যাবে। যাদের বেশি ডেটা স্পীড প্রয়োজন নেই তাঁরা দীর্ঘ ভ্যালিডিটি এবং কম দামের বিএসএনএল প্ল্যান রিচার্জ করতে পারেন।
BSNL এর এক বছর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের লিস্ট
- BSNL 1,198 টাকা দামের প্ল্যান: BSNL এর প্রিপেইড প্ল্যানে 365 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানের মাধ্যমে 3GB ডেটা এবং 300 মিনিট পর্যন্ত মাসিক কলের সুবিধা রয়েছে। এই প্ল্যানের মাধ্যমে প্রতি মাসে 30SMS এর বেনিফিট পাওয়া যায়। বেনিফিট প্রতি মাসের শুরুতে আপডেট হয়ে যায়।
- BSNL 1,499 টাকা দামের প্ল্যান: বিএসএনএল-এর 1,499 টাকার রিচার্জ প্ল্যান যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস এবং পুরো ভ্যালিডিটি সময়ের মধ্যে 24GB ডেটা সুবিধাও রয়েছে। এই প্রিপেইড প্ল্যানটি 336 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
- BSNL 1,999 টাকা দামের প্ল্যান: বিএসএনএল-এর 1,999 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে ভারতজুড়ে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। একইসঙ্গে প্রতিদিন 3GB ডেটা সুবিধাও দেওয়া হয়। একবার ডেটা শেষ হয়ে গেলে ইউজাররা 80Kbps কম স্পীডে ইন্টারনেট ব্যাবহার করতে পারবে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি পুর বছরের আনলিমিটেড সং চেঞ্জ, লোকধুন কন্টেন্ট এবং ইরোস নাও সদস্যতা সহ ফ্রি পিআরভিটি পাওয়া যায়।
- BSNL 2,999 টাকা দামের প্ল্যান: বিএসএনএল-এর নতুন প্ল্যান ভাউচার আনলিমিটেড ভয়েস কল এবং 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা এবং প্রতিদিন 100 এসএমএস এর সুবিধাও পাওয়া যায়।
Jio এর এক বছরে ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান
জিও-এর 3999 টাকা দামের প্ল্যান: এই রিচার্জ প্ল্যানের ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS এবং জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন ও প্রতিদিন 2.5জিবি ডেটা সুবিধা পাওয়া যায়। আবার এই প্ল্যানে FanCode সাবস্ক্রিপশনের সুবিধাও রয়েছে।
Note: জানিয়ে রাখি জিওর কাছে এক বছরের ভ্যালিডিটি সহ 3,599 টাকা ও 3,999 টাকা দামের দুটি প্ল্যানই রয়েছে।









