সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জন আব্রাহাম এর ‘Attack’ সিনেমাটি। যদিও বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি সিনেমাটি। তবে বড় পর্দার পর, এবার OTT তে মুক্তির জন্য প্রস্তুত Attack ৷ আপনি যদি অ্যাকশনে ভরপুর সিনেমা দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনি শীঘ্রই এই সিনেমাটি OTT-তে দেখতে পারবেন। এই অ্যাকশন-প্যাকড সিনেমাটি 27 মে Zee5-এ মুক্তি পাবে। ‘Attack :Part 1’ সিনেমাহলে মুক্তি পাওয়ার প্রায় দেড় মাস পরে OTT তে মুক্তি পেতে চলেছে।
Attack OTT Release
এই ছবির বক্স অফিস কালেকশন দেখে এটা বোঝাই যাচ্ছিল যে ছবিটি শীঘ্রই ওটিটিতে আসবে। দীর্ঘদিন ধরে, এই সিনেমাটির ওটিটি মুক্তির তারিখ এবং প্ল্যাটফর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য লিক হয়েছে। তবে এবার যেই তথ্যটি সামনে এসেছে সেটা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এই খবরটি সামনে আসতেই জনের ভক্তরা বেশ খুশি হয়েছেন। এই সিনেমাটি 190+ দেশে ZEE5-এ প্রিমিয়ার হতে চলেছে৷
Attack Cast
বলিউডের অ্যাকশন প্যাক সিনেমা Attack এ জন আব্রাহাম ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্দেজ। এই সিনেমায় ভারতের প্রথম সুপার সোলজারের ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম। ছবির পরিচালক লক্ষ্য রাজ আনন্দ ‘ওটিটি প্ল্যাটফর্ম Zee5-এ Attack সিনেমাটি দেখার আবেদন জানিয়েছেন। ভারতের প্রথম সুপার সোলজারকে নিয়ে তৈরি এই সিনেমাটি হৃদয় দিয়ে অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করা হয়েছে। সেইজন্যই আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছোনোর জন্য এবার OTT প্ল্যাটফর্মে মানুষকে এন্টারটেইন করতে আসছে Attack Part 1।
Attack সিনেমার কাহিনি
অ্যাকশন, ড্রামা এবং রোমান্সে সবকিছুই আপনারা ‘Attack Part 1’, এ দেখতে পাবেন।
ভারতীয় সেনাবাহিনীতে থাকা অর্জুন শেরগিলের (জন আব্রাহাম) জীবনকে ঘিরে
এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। এই সিনেমায় অর্জুন আয়েশাকে (জ্যাকলিন ফার্নান্দেজ) ভালোবেসে ফেলবে কিন্তু একটি দুর্ঘটনায় তাকে হারিয়ে ফেলবে। এর পরে কি হবে সেটা জানার জন্য আপনাকে OTT-তে এই সিনেমাটি দেখতে হবে।









