Highlights
- শীঘ্রই ভারতের মার্কেটে লঞ্চ হবে Lava Agni 2 5G।
- Lava Agni 2 5G এর সাথে MediaTek Dimensity সিরিজের প্রসেসর পাওয়া যাবে।
- এই ফোনটিতে 8GB র্যামের সাথে 128 GB স্টোরেজ দেখা যেতে পারে।
Lava Agni 2 5G ফোনটির লঞ্চ সম্পর্কে দীর্ঘদিন ধরেই সামনে আসছে। সম্প্রতি কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই ফোনটির লঞ্চ সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। তারপর এটি নিশ্চিত করা হয়েছে যে আসন্ন এই 5G ফোনের সাথে MediaTek ডাইমেনসিটি সিরিজ প্রসেসর পাওয়া যাবে। আজকের এই পোস্টে এই ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: মাত্র 13,499 টাকা দামে লঞ্চ হল 40 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, জেনে নিন ফিচার
MediaTek Dimensity সিরিজের নতুন প্রসেসরটি বেশ শক্তিশালী
MediaTek এর মতে Lava Agni 2 5G ফোনটি MediaTek Dimensity 7050 চিপসেটের সাথে লঞ্চ করা হবে। কোম্পানির মতে এই ফোনটি MediaTek হাইপার ইঞ্জিন গেমিংসহ গেমারদের জন্য তৈরি করা হয়েছে। এই ফোনের সাহায্যে হাই-রেজলিউশন ফটো ক্যাপচার করা যাবে এবং স্ট্রিমার্সদের জন্য শক্তিশালী MiraVision 4K HDR ভিডিও প্রসেসিঙে সাহায্য পাওয়া যাবে।
MediaTek Dimensity 7050 এর ক্ষমতা
- MediaTek হাইপার ইঞ্জিন : নতুন MediaTek Dimensity 7050 ইন্টিগ্রেটেড 5G HSR মোড সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা যখন কোন কিছু সার্চ করবেন তখন বারবার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো সমস্যা হবে না।
- পাওয়া যাবে ফাস্ট স্পিড : SoC-টি একটি Arm Mali-G68 গ্রাফিক্স ইঞ্জিন এবং অক্টা-কোর CPU, 2.6GHz পর্যন্ত দুটি Arm Cortex-A78 প্রসেস সাপোর্ট করে। এটি অ্যাপ এবং গেমিংয়ের এক্সপেরিয়েন্স আরও উন্নত করবে।
- 200MP ফটো এবং 4K HDR ভিডিও : Dimensity 7050 ইউজারদের 200MP প্রাইমারি ক্যামেরা এবং নয়েজ রিডাকশনের মতো সুবিধাও প্রদান করবে। এই ফোনে 4K HDR ভিডিও ক্যাপচার ইঞ্জিনও পাওয়া যাবে।
- থাকবে দুর্দান্ত ডিসপ্লে : এই চিপসেটের সাথে Full HD+ ডিসপ্লে পাওয়া যাবে এবং এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
- Wi-Fi 6 : এই চিপসেটটি 2×2 MIMO সাপোর্টসহ Wi-Fi 6 নিয়ে আসতে চলেছে। অর্থাৎ ইউজারদের ইন্টারনেট কানেকশন প্রচন্ড ফাস্ট হবে। এছাড়াও Bluetooth 5 এবং GNSS-এর মতো অন্যান্য কানেক্টিভিটি ফিচারের সুবিধাও থাকবে।
Lava Agni 2 5G ফোনের লঞ্চের তারিখ
কোম্পানি এখনও Lava Agni 2 5G ফোন সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য জানায়নি। কিন্তু লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি মে মাসে ভারতীয় টেক মার্কেটে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: মে মাসেই লঞ্চ হবে POCO F5, Google Pixel 7A, Realme 11 Pro সিরিজসহ একাধিক স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা
Lava Agni 2 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- Lava Agni 2 5G ফোনে 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে দেখা যাবে এবং এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করবে।
- ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সাপোর্টেড 50-মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
- সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Lava মোবাইলে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
- এই ফোনটি 6GB RAM এবং 8GB ভার্চুয়াল RAM সহ লঞ্চ করা হতে পারে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং এটি 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









