এলজি শেষ পর্যন্ত ফ্ল্যাগশিপ এলজি ভি40 থিঙ্ক স্মার্টফোনটি ভারতে লঞ্চ করে দিল। এই হ্যান্ডসেটে পাঁচটি ক্যামেরা আছে, যার মধ্যে তিনটি রেয়ার ক্যামেরা ও দুটি ফ্রন্ট ক্যামেরা। এলজির পক্ষ থেকে এই ফোনটি আন্তর্জাতিক মঞ্চে পেশ করা হয়েছে যা ভারতে আমাজন ইন্ডিয়ার মাধ্যমে কেনা যাবে।
আবার কমল শাওমি এলইডি টিভির দাম
এলজি ভি40 থিঙ্কের দাম
ভারতে এলজি ভি40 থিঙ্কের ভারতে দাম 49,990 টাকা রাখা হয়েছে। ডিভাইসে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। স্মার্টফোনটি আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। ফোনটি মরক্কান ব্লুও প্লাটিনাম গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
এলজির এই ফোনে 12 মাসের জন্য নো কস্ট ইএমইউআই, ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট, 5,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট ও আমাজন পে ব্যালেন্সে 1,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এলজি ভি40 থিঙ্কের স্পেসিফিকেশন
এলজি ভি40 থিঙ্ক ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 3120 × 1440 পিক্সেল রেজলিউশনের 6.4 ইঞ্চির কিউএইচডি+ ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে এলজি ইউআই এর সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1 অরিও দেওয়া হয়েছে এবং এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 845 রান করে।
এলজি ভি40 থিঙ্কে 5টি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ডুয়েল সেলফি ক্যামেরা আছে এবং ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেলের প্রাইমারি, 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এর ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এলজি ভি40 থিঙ্কে ক্যামেরা সেটআপ এআই টেকনিকযুক্ত করা হয়েছে এবং এতে আকর্ষণীয় ফিল্টারও দেওয়া হয়েছে।
এলজি ভি40 থিঙ্কের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। এই ফোনটি আইপি68 রেটেড যা একে জল ও ধূলো প্রতিরোধক করে তোলে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে 3,300 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।











