আসতে চলেছে LG এর শেষ স্মার্টফোন, দেখে নিন ফিচার

দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি গতকাল অফিসিয়ালি স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে দিয়েছে। এর আগে কিছু লিক ও রিপোর্ট থেকে এই বিষয়ে আভাস পাওয়া গিয়েছিল। তবে কোম্পানি গত সোমবার অফিসিয়াল তাদের স্মার্টফোনের ব‍্যাবসা বন্ধ করার কথা নিশ্চিত করেছে। প্রায় বিগত ছয় বছর ধরে স্মার্টফোন মার্কেটে ক্ষতির সম্মুখীন হয়ে কোম্পানি কিছুটা বাধা হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। এখন বোঝা যাচ্ছে আগামী দিনে মার্কেটে আর নতুন এলজি ফোন পাওয়া যাবে না। কিন্তু এবার একটি অবাক করা বিষয় সামনে এসেছে। একটি নতুন এলজি স্মার্টফোন এআই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছে। মনে করা হচ্ছে এই ফোনটিইকোম্পানির শেষ স্মার্টফোন হবে এবং এর নাম রাখা হবে LG V70। চলুন জেনে নেওয়া যাক বেঞ্চমার্কিং সাইট থেকে LG V70 সম্পর্কে কি কি জানা গেছে।

LG V70 AI Benchmark

এআই বেঞ্চমার্কিং সাইটে LG V70 ফোনটি সবে মাত্র তালিকাভুক্ত করা হয়েছে। বেঞ্চমার্কিং সাইট অনুযায়ী LG V70 তে লেটেস্ট ফ্ল‍্যাগশিপ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করবে এবং এতে 8 জিবি র‍্যাম দেওয়া হবে। সবচেয়ে বড় কথা সাইটে LG V70 ফোনটি স‍্যামসাং গ‍্যালাক্সি এস21 স্মার্টফোন লাইন‌আপের চেয়ে বেশি স্কোর পেয়েছে।

কোম্পানি কি লঞ্চ করবে LG V70?

বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হল এলজি কি আদৌ তাদের আপকামিং LG V70 ফোনটি লঞ্চ করবে? এটিই কি কোম্পানির সর্বশেষ স্মার্টফোন হতে চলেছে? জানিয়ে রাখি অনেক দিন ধরেই ফোনটি বিভিন্ন লিক ও রিপোর্টে দেখা যাচ্ছে। এবার এআই বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং দেখে মনে করা হচ্ছে এই ফোনটি সত‍্যিই লঞ্চ করা হবে এবং এরপর কোম্পানি ইর নতুন কোনো স্মার্টফোন পেশ করবে না।

আর কতদিন পাওয়া যাবে LG স্মার্টফোন?

কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের স্টক শেষ না হ‌ওয়া পর্যন্ত মার্কেটে তাদের ফোন সেল করা হতে থাকবে। বেশ কিছু দিন পর্যন্ত কোম্পানি সার্ভিস সাপোর্ট ও সফটওয়্যার আপডেট পর্যন্ত দেবে। রিপোর্ট অনুযায়ী এলজি ইতিমধ্যে কিছু কর্মচারীদের ফোন ডিভিশন থেকে বিজনেস ইউনিটে শিফট করা শুরু করে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত হতে হয়েছে LG কে

কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্মের একটি রিপোর্ট অনুযায়ী, এলজি 2020 তে মোট 6.5 মিলিয়ন ইউনিট শিপ করেছিল এবং 2020 এরতৃতীয় কোয়ার্টার পর্যন্ত কোম্পানির গ্লোবাল শেয়ার ছিল মোট 2 শতাংশ। কিন্তু সস্তা চাইনিজ ফোনের সামনে এলজি খুব একটা সফলতা লাভ করেনি। এই বছরের প্রথম দিকে কোম্পানি জানিয়েছিল তারা স্মার্টফোন বিজনেস নতুন করে সাজাবে। কোম্পানি বেশ কিছু অপশন যেমন স্মার্টফোন ইউনিট বিক্রির কথাও ভেবেছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here