হিন্দিতে OTT তে এই দিনে রিলিজ হবে Liger, জেনে নিন তারিখ

সাউথ সুপারস্টার Vijay Deverakonda এবং অনন্যা পান্ডে অভিনীত Liger সিনেমাটি শীঘ্রই ওটিটি-তে হিন্দি ভাষায় রিলিজ হতে চলেছে৷ বড় পর্দায় মুক্তির প্রায় দুই মাস পরে ছবিটি এবার হিন্দি ভাষায় OTT-তে স্ট্রিম করার জন্য প্রস্তুত। যদিও Liger ইতিমধ্যেই ডিজনি প্লাস হটস্টারে তেলেগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ। এই পোস্টে আমি আপনাদের জানাবো যে আপনারা এই সিনেমাটি কবে এবং কোন প্ল্যাটফর্মে হিন্দিতে দেখতে পারবেন। আরও পড়ুন: লিক হল Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন, কম দামে পাওয়া যাবে 6GB RAM এবং 48MP Camera

Liger এই OTT তে মুক্তি পাবে

আপনাদের জানিয়ে রাখি যে তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষার মতো Liger এবার হিন্দি ভাষায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে। ডিজনি প্লাস হটস্টারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানা গেছে যে 21 অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে Liger। অর্থাৎ দীপাবলির আগেই ওটিটি প্রেমীরা পেতে চলেছেন এক অসাধারণ উপহার।

দক্ষিণ ভারতীয় ভাষায় এই সিনেমাটি 22 সেপ্টেম্বর এই OTT প্ল্যাটফর্মে পেশ করা হয়েছিল। সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল 25 আগস্ট। এবার প্রায় দুই মাস পর এই ছবিটি হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। আরও পড়ুন: বাজারে আসতে চলেছে POCO C50, কম দামেই লঞ্চ হবে ভারতে

Liger এর কাহিনি

Liger এর কাহিনি সম্পর্কে বলতে গেলে, এটি একটি ছেলের গল্প যে মিক্সড মার্শাল আর্ট শিখতে চায় এবং চ্যাম্পিয়ন হতে চায়। তার পরিবারে শুধু মা আছে, বাবা নেই। তবুও সে বড় স্বপ্ন দেখে চ্যাম্পিয়ন হয়।

Liger এর Trailor

মাইক টাইসনকেও দেখা যাবে এই সিনেমায়

এই সিনেমার ক্লাইম্যাক্সে প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনও অভিনয় করেছেন। করণ জোহর এই সিনেমার সহ-প্রযোজক। যদিও এই সিনেমাটি বক্স অফিস পারফরম্যান্স সম্পর্কে বলতে গেলে, এটি বিশেষ কিছু ছিল না। আরও পড়ুন: ব্লুটুথ কলিং ফিচার সহ লো বাজেটে লঞ্চ হল Gizmore Glow Luxe স্মার্টওয়াচ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here