প্রায়শই আমরা মোবাইল ফোনে সময় কাটানোর জন্য গেম খেলি।কিন্তু আপনি কি জানেন মোবাইল ফোনে গেম খেলেও আয় করা সম্ভব! হ্যাঁ আপনিও যদি ফোনে গেম খেলে আয় করার কথা ভেবে থাকেন, তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। এই পোস্টে আপনাদের এমন কিছু অ্যাপ সম্পর্কে জানানো হল যার সাহায্যে আপনি মোবাইলে গেম খেলে অর্থ উপার্জন করতে পারবেন। আরও পড়ুন: প্রকাশ্যে এল ভারতের প্রথম ‘ইলেকট্রিক এয়ার ট্যাক্সি’, যাতায়াতের সময় খরচ এখন আরও কম
এই গেমগুলি খেলে অর্থ উপার্জন করা যাবে
- Mobile Premier League (MPL)
- Paytm First Games
- Winzo
- AiO Games
- Dream 11
Mobile Premier League (MPL)
MPL (Mobile Premier League) এর নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই App টি 10 কোটির বেশি ইউজার ব্যবহার করেন। এই অ্যাপটিতে আপনারা গেম খেলার পাশাপাশি অর্থ উপার্জন করতে পারেন। এতে ইউজাররা ফ্যান্টাসি ক্রিকেট, ফুটবল, বাস্কেটবলের পাশাপাশি রামি, পোকার, কল ব্রেক এবং লুডো, সাপ সিড়ি, ক্যারাম এবং দাবা খেলার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এই অ্যাপে সাইন ইন করলে ইউজাররা 100 টাকা বোনাসও পাবেন। MPL অ্যাপে কিছু দিন পর পর অনেক টুর্নামেন্টেরও আয়োজন করা হয়, যেখানে ইউজাররা আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ পান।
Paytm First Games
Paytm এর গেমিং অ্যাপ Paytm First Games ও MPL এর মতো একটি অ্যাপ। এর মধ্যেও ইউজাররা অনেক অনলাইন গেম যেমন লুডো, রামি, পোকার, কল ব্রেক খেলে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এর সাথে ইউজাররা Paytm First Games এর টুর্নামেন্টে অংশগ্রহণ করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারে। আপনি Paytm-এ উপার্জিত টাকা সরাসরি আপনার Paytm অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। আরও পড়ুন: দেখে নিন Amazon-এর সেল্ফ ড্রাইভিং EV, স্টিয়ারিং এবং ড্রাইভিং সীট ছাড়াই বসতে পারবেন 4 জন
Winzo
MPL, Paytm First Games এর মতই, Winzo ও একটি অনলাইন গেমিং অ্যাপ প্ল্যাটফর্ম। এই অ্যাপটিতে ইউজাররা সামুরাই, লুডো, ক্যারাম, মেট্রো সার্ফার এবং অন্যান্য ফ্যান্টাসি গেম খেলতে পারেন। এই গেমিং প্ল্যাটফর্মে সাইন আপ করলে ইউজাররা ইনস্ট্যান্ট Paytm ক্যাশ পান। আপনি Winzo এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই গেমটি ডাউনলোড করতে পারেন। আপনি এই প্ল্যাটফর্মে অনেক গেম খেলে অর্থ উপার্জন করতে পারেন।
AiO Games
এই অ্যাপ ইউজাররা লুডো, ক্যারাম, ফ্যান্টাসি গেমস, বোটল শুট, রামি এবং পোকারের মতো গেম খেলে অনলাইনে অর্থ উপার্জন করতে পারে। AiO গেমগুলি অ্যান্ড্রয়েড এবং iOS প্ল্যাটফর্মে ডাউনলোড করা যেতে পারে। এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন 500 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই গেমিং প্ল্যাটফর্মে, ইউজাররা কার্ড গেম, ফ্যান্টাসি গেম এবং আরও অনেক অনলাইন গেমিং খেলতে পারেন। আরও পড়ুন: জেনে নিন Airtel-এ Caller Tune সেট করার সবথেকে সহজ পদ্ধতি
Dream 11
এটি একটি খুব জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং অ্যাপ। এই অ্যাপটি 2008 সালে চালু হয়েছিল। এই গেমের মাধ্যমে ইউজাররা ফ্যান্টাসি ক্রিকেট, ফুটবল, কাবাডি, বাস্কেট বলের মতো গেম খেলে অর্থ উপার্জন করতে পারে। প্রায়শই আপনারা শুনেছেন বা দেখেছেন যে লক্ষ লক্ষ ইউজার এই গেমগুলির মাধ্যমে অর্থ উপার্জন করছেন। Dream 11 গেমের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য এইগুলি সেরা ফ্যান্টাসি অ্যাপ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














