এবার থেকে মোবাইল নাম্বার ব্যবহার করলেও টাকা দিতে হবে। ফোন নাম্বার ব্যবহার করার জন্য আপনাকে একটি ফি দিতে হবে! আপনি কি সম্প্রতি এই ধরনের কথা শুনেছেন বা পড়েছেন? জানা গেছে যে TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মোবাইল এবং ল্যান্ডলাইন নাম্বারের জন্য চার্জ কাটার প্রস্তাব করেছে। আপনি যদি টেনশনে থাকেন তাহলে আমরা আপনাকে জানিয়ে দেব যে পুরো বিষয়টাই গুজব৷
হ্যাঁ, এটা ফেক নিউজ, ভারত সরকার এবং টেলিকমিউনিকেশন বিভাগের এমন কোনো পরিকল্পনা নেই। এখনও পর্যন্ত যা চলছে ভবিষ্যতেও একইভাবে চলবে। ফোন নাম্বার ব্যবহারের জন্য কোনো ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে। DoT নিজেই অর্থাৎ Department of Telecommunication একটি অফিসিয়াল পোস্টের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই গুজবকে ভুল বলে জানিয়েছে।
ফোন নাম্বারে ফি সংক্রান্ত গুজব
এই কথাটি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে যে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ভারত সরকারের কাছে এই প্রস্তাবটি রেখেছে। যেখানে বলা হয়েছে যে Phone number একটি মূল্যবান এবং সীমিত সরকারি সম্পদ এবং Jio ও Airtel এর মতো সমস্ত মোবাইল কোম্পানিগুলির থেকে চার্জ নেওয়া উচিত। এতে মোবাইল নাম্বার এবং ল্যান্ডলাইন নাম্বার উভয়ই অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল।
প্রস্তাব অনুসারে, মোদি সরকার টেলিকম অপারেটরদের কাছ থেকে ফি নেবে এবং এই কোম্পানিগুলি পরে সাধারণ জনগণের কাছ থেকে এই ফি এর জন্য চার্জ কাটবে।এই গুজব প্রকাশ্যে আসতেই মানুষ সরকারকে দোষারোপ দিতে শুরু করে। এই গুজব শুধু ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, চ্যানেলগুলিও একে ‘ব্রেকিং নিউজ’ বলে চালানো শুরু করেছে।
টেলিকম বিভাগের তরফে বিষয়টিকে Fake বলা হয়েছে
বিষয়টিকে বাড়াবাড়ির পর্যায়ে যেতে দেখে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ এই ব্যাপারে মন্তব্য করেছে। DoT ‘ Revision of National Numbering Plan ‘ সম্পর্কে স্পষ্ট ভাবে জানিয়েছে যে নাম্বারটি ব্যবহার করার জন্য কোনও ধরনের ফি নেওয়া হবে না।
Attention: The speculation that TRAI plans to charge customers for having multiple SIMs or numbering resources is completely false. These claims are baseless & aim to mislead public.
✔️This claim is false
✔️TRAI has made no such announcementDetails 👉https://t.co/tSf9N10cAM https://t.co/v7qeZi8ESn
— DoT India (@DoT_India) June 14, 2024
সরকার এসব গুজবকে ‘Fake’ বলে জানিয়েছে। সাধারণ মানুষের কাছে এটা স্বস্তির বিষয় যে মোবাইল নাম্বার ব্যবহারের জন্য কোন চার্জ দিতে হবে না।










