Home খবর মাত্র 20,999 টাকা দামে লঞ্চ হল Motorola Edge 50 Fusion, জেনে নিন ডিটেইলস

মাত্র 20,999 টাকা দামে লঞ্চ হল Motorola Edge 50 Fusion, জেনে নিন ডিটেইলস

মোটোরোলার আজ তাদের নতুন এজ সিরিজের Edge 50 Fusion স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি প্রথমেই শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ করে দেওয়া হয়েছিল। এই ফোনে IP68 রেটিং, 5000mAh ব্যাটারি, 12জিবি RAM, 68ওয়াট ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা মতো বিভিন্ন ফিচার সহ বাজারে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Motorola Edge 50 Fusion এর দাম এবং সেল

Motorola Edge 50 Fusion এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Motorola Edge 50 Fusion স্মার্টফোনে 6.7 ইঞ্চির 3D কার্ভ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোন 144Hz রিফ্রেশ রেট, 1600nits পীক ব্রাইটনেস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ লঞ্চ করা হয়েছে।

প্রসেসর: দুর্দান্ত প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট সহ 2.4 GHz পর্যন্ত হাই ক্লক স্পীডে কাজ করবে।

স্টোরেজ: এই ফোনে 12GB RAM +256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Motorola Edge 50 Fusion স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS সহ 50MP Sony LYTIA 700C সেন্সর, 120° ফিল্ড অফ ভিউ 4x ম্যাক্রো শর্টস সাপোর্ট সহ 13MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রেয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 68W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই টার্বো ফিচার সহ ব্যাটারি যা কয়েক মিনিটের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে সাহায্য করবে।

ওএস: অপারেটিং সিস্টেম হিসেবে Motorola Edge 50 Fusion স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং হ্যালো ইউআই সহ কাজ করে। এছাড়া এই ফোনে 3 বছরের ওএস এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে সুন্দর কানেক্টিভিটি জন্য 15 5G ব্যান্ড সাপোর্ট দেওয়া হয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 রেটিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।