Home খবর 4000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Motorola Edge 50 Fusion, জেনে নিন সম্পূর্ণ অফার ডিটেইলস

4000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Motorola Edge 50 Fusion, জেনে নিন সম্পূর্ণ অফার ডিটেইলস

যারা স্টাইলিশ এবং পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Motorola Edge 50 Fusion ফোনটি একটি দারুণ অপশন। কারণ বর্তমানে ফোনটি শপিং সাইট Flipkart এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে 4,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনটিতে Full HD+ pOLED ডিসপ্লে, 12GB + 256GB পর্যন্ত স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 50 Fusion ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 50 Fusion ফোনের অফার

Motorola Edge 50 Fusion 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে দুটি মডেলেই 4,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। নীচে টেবিলের মাধ্যমে সম্পূর্ণ প্রাইস ডিটেইলস জানানো হল।

ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস ডিসকাউন্ট ডিল প্রাইস
8GB + 128GB 22,999 টাকা 4,000 টাকা 18,999 টাকা
12GB + 256GB 24,999 টাকা 4,000 টাকা 20,999 টাকা

 

যারা Motorola Edge 50 Fusion ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। এছাড়া ফ্লিপকার্টে সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড় এবং ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। যার ফলে ফোনটি আরও কম দামে কেনা যাবে।

ফ্লিপকার্ট লিঙ্ক

Motorola Edge 50 Fusion ফোনটি কি কেনা উচিৎ?

যারা 20,000 টাকার চেয়ে কম দামে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটির স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Motorola Edge 50 Fusion ফোনটি একটি দারুণ ডিল হতে পারে। বিশেষ করে 144Hz ডিসপ্লে, Sony ক্যামেরা সেন্সর এবং Snapdragon 7s Gen 2 চিপসেট সহ ফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

Motorola Edge 50 Fusion এর স্পেসিফিকেশন

নোট: এই পোস্টটি লেখার সময় পর্যন্ত এই অফার জারি ছিল। তবে শপিং সাইটের পক্ষ থেকে কোনো নোটিশ ছাড়াই এই অফার বদলে দেওয়া হতে পারে।