3000 টাকা কমে গেল 50MP সেলফি ক্যামেরা, 12GB RAM সহ Motorola 5G স্মার্টফোনের দাম, জেনে নিন নতুন দাম

যারা একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, Motorola এর পক্ষ থেকে তাদের জন্য ফ্ল্যাগশিপ Edge 50 Ultra মডেলের দাম কমিয়ে দেওয়া হয়েছে। 2025 সালের 29 এপ্রিল থেকে ভারতে নতুন দামে ফোনটি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের নতুন দাম, অফার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 50 Ultra এর নতুন দাম এবং অফার

Motorola Edge 50 Ultra ফোনটি শুধুমাত্র একটি (12GB RAM + 512GB স্টোরেজ) ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের আগের দাম 52,999 টাকা ছিল, তবে বর্তমানে ফোনটি 49,999 টাকা দামে কেনা যাবে। অর্থাৎ ইউজাররা সরাসরি 3,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। 2025 সালের 29 এপ্রিল থেকে এই প্রাইস ড্রপ জারি করা হয়েছে। ইউজারা রিটেইল আউটলেট এবং অনলাইন সাইটের মাধ্যমে কিনতে পারবেন।

  • পুরনো দাম: 52,999 টাকা
  • নতুন দাম: 49,999 টাকা

এই ফোনটি কি কেনা উচিৎ?

যারা দুর্দান্ত পারফরমেন্স, অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এবং দারুণ ডিসপ্লে সহ একটি প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই Motorola Edge 50 Ultra ফোনটি একটি ভালো অপশন হবে। এই দামে ফোনটি Samsung এবং OnePlus কোম্পানির ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হবে। এখন এই ফোনের দাম 50,000 টাকার চেয়েও কম হয়ে গেছে, তাই এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ডিল।

Motorola Edge 50 Ultra 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Edge 50 Ultra 5G ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি কোয়াড-কার্ভ স্টাইল সহ পাঞ্চ-হোল স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2,800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যাবহার করা হয়েছে। ফলে ইউজাররা দুর্দান্তভাবে উপভোগ করতে পারবে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই কম্বিনেশন হাই-স্পীড পারফরমেন্স এবং দুর্দান্ত স্টোরেজ স্পেস দিতে সক্ষম।
  • ক্যামেরা: Motorola Edge 50 Ultra ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 64 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সহ 100x AI সুপার জুম ফিচার দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের হাই-রেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং 10W ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম: Motorola Edge 50 Ultra অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে।
  • অন্যান্য: Motorola Edge 50 Ultra ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI ফিচার, ডুয়েল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং এর মতো অপশন যোগ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু AI বেস্ড ক্যামেরা এবং স্মার্ট ফিচার সাপোর্ট করে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here