কনফার্ম হল ভারতে Motorola Edge 70 Fusion স্মার্টফোনের লঞ্চ, 28 ফেব্রুয়ারি আসতে চলেছে 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোন

2025 সালের ডিসেম্বর মাসে মোটোরোলা তাদের স্লিম Motorola Edge 70 স্মার্টফোনটি ভারতের বাজারে মাত্র 5.99mm থিকনেস সহ লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন Motorola Edge 70 Fusion ফোনটি পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 28 ফেব্রুয়ারি ভারতে Motorola Edge 70 Fusion ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে 7000mAh ব্যাটারি, 144Hz 1.5K ডিসপ্লে থাকবে। শপিং সাইট ফ্লিপকার্টে Motorola Edge 70 Fusion ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

কোম্পানি জানিয়েছে 28 ফেব্রুয়ারি ভারতের বাজারে Motorola Edge 70 Fusion ফোনটি পেশ করা হতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে আপকামিং ফোনটি Blue Surf, Country Air এবং Silhouette কালার অপশনে লঞ্চ করা হবে এবং তিনটি কালার ভেরিয়েন্টে লেদার ফিনিশ থাকবে বলে জানানো হয়েছে। ফোনটিতে কোয়াড পিক্সেল টেকনোলোজি সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনটির ডিজাইন অনেকটাই Motorola Edge 70 ফোনের মতো দেখাবে।

লিক অনুযায়ী Motorola Edge 70 Fusion ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই কোয়াড-কার্ভড AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 5200nits পীক ব্রাইটনেস থাকবে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT OIS প্রাইমারি সেন্সর সহ একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো সেন্সর দেওয়া হবে। লিক অনুযায়ী Motorola Edge 70 Fusion ফোনটিতে 32MP সেলফি সেন্সর দেওয়া হবে। প্রায়ই Motorola Edge 70 Fusion ফোনের অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসছে, তাই নতুন তথ্য আসা মাত্রই এই পোস্টটি আপডেট করে দেওয়া হবে।

আপকামিং Motorola Edge 70 Fusion ফোনটি Android 16 বেসড Hello UX সহ বাজারে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। লিক রিপোর্ট অনুযায়ী প্রসেসিঙের জন্য ফোনটিতে 4nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm-এর Snapdragon 7s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এই CPU 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া কোম্পানির ফোনটি 8GB এবং 12GB RAM অপশনে পেশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Motorola Edge 70 স্মার্টফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য ফোনটিতে 68W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে রয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 ফোনে OIS + 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্লিম ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here