চীনে এই সপ্তাহে মোটোরোলা তাদের সবচেয়ে পাতলা Moto X70 Air স্মার্টফোনটি পেশ করেছিল। এবার গ্লোবাল বাজারে এই স্মার্টফোনটি Motorola Edge 70 নামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের থিকনেস মাত্র 5.9mm, এটি Edge 60 স্মার্টফোনের 7.9mm থিকনেসের থেকে অনেকটাই কম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্লিম ডিজাইন এবং 12GB RAM ও Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ Motorola Edge 70 স্মার্টফোনের ডিটেইলস।
প্রসেসিঙের জন্য Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পোল্যান্ডে এই স্মার্টফোনটি 12GB LPDDR5X RAM সহ লঞ্চ করা হয়েছে ফলে ফাস্ট অ্যাপ লোডিং এবং স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 512GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
Motorola Edge 70 স্মার্টফোনটিতে 2712 × 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনের স্ক্রিনে Water Touch Technology দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতে স্পর্শ করলেও স্ক্রিন ঠিকভাবে কাজ করবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Motorola Edge 70 5G স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর এবং 120° FOV ফিচার সহ 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3-in-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই মটোরোলা স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাতলা স্মার্টফোনের জন্য স্বাভাবিকভাবেই এর ব্যাটারি সাধারণ স্মার্টফোনের ব্যাটারিগুলির তুলনায় স্লিম রাখা হয়েছে। Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে 4800mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি একবার ফুল চার্জ করলে 28 ঘন্টা পর্যন্ত ভিডিও ব্যাকআপ পাওয়া যায়। দ্রুত চার্জিঙের জন্য স্মার্টফোনে 68W ফাস্ট চার্জিং এবং এর সঙ্গে 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 70 স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া মজবুতির জন্য স্মার্টফোনটিতে MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন রয়েছে। কনেক্টিভিটির জন্য স্মার্টফোনে Bluetooth 5.4, Wi-Fi, এবং NFC এর পাশাপাশি Google Gemini ভয়েস কন্ট্রোল ফিচার যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটির ফ্রেম aircraft-grade অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এর ফলে এটি হালকা হওয়া সত্ত্বেও যথেষ্ট মজবুত। একইসঙ্গে স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।
ইউরোপে Motorola Edge 70 স্মার্টফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এর দাম €800 অর্থাৎ ভারতীয় কাএন্সি অনুযায়ী প্রায় 70,000 টাকার কাছাকাছি। তবে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। পোল্যান্ডে স্মার্টফোনটি Gadget Grey, Lilly Pad এবং Bronze Green তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।
