শীঘ্রই মার্কেটে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে Motorola। কোম্পানি গত মাসে চিনে Moto X30 লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনটি Moto Edge 30 সিরিজের ব্র্যান্ডিং সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হতে পারে। এছাড়াও সূত্র অনুযায়ী, Motorola কোম্পানি আগামী কয়েক দিনের মধ্যে Moto Edge 30 Pro লঞ্চ করতে পারে। MySmartPrice তাদের লেটেস্ট লিক স্টোরিতে Motorola Moto Edge 30 Pro এর ডিজাইন রেন্ডার এবং মূল স্পেসিফিকেশন শেয়ার করেছে। Motorola র আসন্ন স্মার্টফোন সম্পর্কে এই তথ্য শেয়ার করেছেন টিপস্টার সুধাংশু।
Motorola Moto Edge 30 Pro এর ডিজাইন
Motorola Moto Edge 30 Pro শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি চিনে লঞ্চ হওয়া Moto X30 এর একটি রিব্র্যান্ডেড ভেরিয়েন্ট হতে পারে, যাতে নতুন কিছু হ পরিবর্তন হয়তো দেখা যাবে। এই গ্লোবাল ভেরিয়েন্টের মডেল নম্বর হল XT2201-4। সুধাংশু জানিয়েছেন যে Edge 30 Pro – তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। কোম্পানি তাদের চায়না ভেরিয়েন্টটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ লঞ্চ করেছে, যেখানে ব্যাক প্যানেলের নীচে বাঁ দিকে কোম্পানির লোগো দেওয়া হয়েছে।
ডিজাইনের দিক থেকে, বাকি সবকিছু একইরকম । Moto Edge 30 Pro স্মার্টফোনটি ব্ল্যাক এবং পার্ল হোয়াইট কালার অপশনে পেশ করা হতে পারে। এর সাথে ফোনের ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ফোনের ডান ফ্রেমে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

Motorola Moto Edge 30 Pro এর স্পেসিফিকেশন
Moto Edge 30 Pro স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হবে। Geekbench তালিকা থেকে জানা যায় যে এই ফোনটি 12GB পর্যন্ত RAM সহ পেশ করা হতে পারে। এর সাথে এই Motorola ফোনটি Android 12 ভিত্তিক MyUX-এ চলবে।
Motorola Moto Edge 30 Pro স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি ফুল HD + POLED ডিসপ্লে থাকবে,যার রিফ্রেশ রেট 144Hz। এর সাথে ফোনটিতে HDR10+ সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Motorola-এর এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের প্রাইমারি ক্যামেরা থাকবে 50MP, যার সাথে 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হবে। সেলফি ক্যামেরার কথা বললে, এই ফোনে একটি 60MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









