খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে Moto Edge X30, Snapdragon 8 Gen 1 চিপসেটে রান করবে এই স্মার্টফোন

শীঘ্রই ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে মোটোরোলার ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Moto Edge X30। গত মাসে কোম্পানি চীনের মার্কেটে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেটসহ Moto Edge X30 ফোনটি লঞ্চ করেছিল। আমাদের পাওয়া খবর অনুযায়ী এই ফোনটি এই মাস অর্থাৎ জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে ভারতে লঞ্চ করা হতে পারে। ভারতের BIS সার্টিফিকেশন সাইটে ফ্ল‍্যাগশিপ Moto Edge X30 ফোনটি XT2201-01 মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে। এই লিস্টিং দেখার পর নিশ্চিত বলা যায় কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই ফোনটি লঞ্চ করবে।

BIS সার্টিফিকেশন সাইটে এই আপকামিং ফ্ল‍্যাগশিপ ফোনটি লিস্টেড হলেও ফোনটির ডিটেইলস সম্পর্কে এখানে বেশি কিছু বলা হয়নি। তবে এতদিনে বিভিন্ন লিকের মাধ্যমে এই মোটোরোলা স্মার্টফোনের স্পেসিফিকেশন জানা গেছে। ইতিমধ্যে চীনের মার্কেটে ফোনটি লঞ্চ‌ও হয়ে গেছে। ভারতের মার্কেটে ফোনটি চীনের স্পেসিফিকেশনের সঙ্গেই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে দেশে ফোনটি কত টাকা দামে সেল করা হবে তা এখনই বলা সম্ভব নয়।

Moto Edge X30 এর স্পেসিফিকেশন

Moto Edge X30 স্মার্টফোনে 6.7-ইঞ্চির OLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশরেট 144Hz, টাচ স‍্যাম্পলিঙ রেট 576Hz এবং এই ডিসপ্লে‌র রেজল্যুশন 2400 × 1080 পিক্সেল। মোটোরোলা‌র এই স্মার্টফোনে সেন্টার পাঞ্চহোল কাট‌আউট দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Adreno GPU দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি কোয়ালকমের লেটেস্ট চিপসেট সহ লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোন। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি Android 12 OS এ আধারিত MyUI 3.0 তে রান করে। মোটোরোলা‌র এই স্মার্টফোনে 5,000mAh এর ব‍্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

Moto Edge X30 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটিতে 50MP এর প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে 5MP এর আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP এর থার্ড সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটি‌র জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6E, NFC, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here