নোকিয়া গতকাল টেক জগতে Nokia 2.4 ও Nokia 3.4 নামে দুটি সস্তা নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি ফোনই অ্যান্ড্রয়েড 11 এর রেডি আপডেটের সঙ্গে পেশ করা হয়েছে যা আপাতত ইউরোপের মার্কেটে সেল করা হবে। গ্লোবাল লঞ্চের পরের দিনই অর্থাৎ আজ কোম্পানি ঘোষণা করে দিয়েছে এই ফোনদুটি শীঘ্রই ভারতেও লঞ্চ করা হবে। আন্তর্জাতিক লঞ্চের পর আজ Nokia 2.4 ও Nokia 3.4 ফোনদুটি কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ সরানোর 5টি দুর্দান্ত উপায়
নোকিয়া ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Nokia 2.4 ও Nokia 3.4 ফোনদুটি লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে ফোনদুটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, যেখানে এদের ফোটো, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত ডিটেইলস লেখা রয়েছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত জানায়নি ভারতে ফোনদুটি কবে থেকে সেল করা হবে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হওয়ার ফলে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনদুটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে Nokia 3.4 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 11 রেডি। নতুন অপারেটিং সিস্টেম মার্কেটে আসা মাত্র Nokia 3.4 অ্যান্ড্রয়েড 11 এর আপডেট পেয়ে যাবে। আন্তর্জাতিক মঞ্চে ফোনটি 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ, 3 জিবি র্যাম ও 64 জিবি মেমরি এবং 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 159 ইউরো অর্থাৎ 13,500 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: Jio এর ধামাকা: লঞ্চ হল 5টি নতুন প্ল্যান, দেখে নিন প্ল্যানগুলির বিশেষত্ব
ফোটোগ্রাফির জন্য Nokia 3.4 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এছাড়াও এতে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি Dusk, Fjord ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
কোম্পানি তাদের নতুন Nokia 2.4 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে Nokia 2.4 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র্যাম ও 64 জিবি মেমরি আছে। Nokia 2.4 এর প্রাথমিক দাম 119 ইউরো অর্থাৎ প্রায় 10,000 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারী, 64MP ক্যামেরা ও 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল POCO X3
ফোটোগ্রাফির জন্য Nokia 2.4 এর ব্যাক প্যানেলে মাঝ বরাবর ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 5পি লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের 3পি ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে। Nokia 2.4 ফোনটি একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনটি 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসি ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও Dusk, Fjord ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











