4500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Nothing Phone (1), জেনে নিন দাম এবং ফিচার

Nothing ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনের জন্য অপেক্ষা শেষ। Nothing ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Nothing Phone (1) ভারতসহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে।এই স্মার্টফোনটি ব্যতিক্রমী ডিজাইন করা হয়েছে এবং রিসাইকল অ্যালুমিনিয়াম থেকে তৈরি।এই স্মার্টফোনটি কাস্টমাইজযোগ্য Glyph ইন্টারফেস সাপোর্ট সহ আসে যা ইউজাররা কল, অ্যাপ বিজ্ঞপ্তি, চার্জিং স্ট্যাটাস এবং আরও অনেক কিছুর জন্য সেট করতে পারেন। Nothing Phone (1) অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং ভারতে Nothing -এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। Nothing Phone (1) স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 778G+ প্রসেসর, 4,500mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং দ্বারা চালিত। কোম্পানি জানিয়েছে যে এই স্মার্টফোনটিতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট থাকবে। পাশাপাশি এই ফোনে আরও ভালো গেমিং অভিজ্ঞতার জন্য ডেডিকেটেড গেম মোডও দেওয়া হয়েছে।

Nothing Phone (1) এর স্পেসিফিকেশন

  • 6.55-ইঞ্চি OLED ডিসপ্লে (120Hz রিফ্রেশরেট)
  • Qualcomm Snapdragon 778G+ প্রসেসর
  • 12GB পর্যন্ত RAM, 256GB স্টোরেজ
  • 50MP প্রাইমারি + 50MP (UW) ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা
  • 4,500mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং

Nothing Phone (1) এর দাম

Nothing Phone (1) স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 516GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ। Nothing Phone (1) স্মার্টফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটির দাম 37,499 টাকা, 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 42,499 টাকা এবং ফোনের টপ এন্ড ভেরিয়েন্টটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ 46,999 টাকায় পেশ করা হয়েছে।

Nothing Phone (1) এর স্পেসিফিকেশ

Nothing Phone (1) স্মার্টফোনটিতে একটি 6.55-ইঞ্চি 10-বিট OLED প্যানেল রয়েছে যার সাথে 120Hz রিফ্রেশ রেট, 2400×1080 পিক্সেল রেজলিউশন, HDR10+, 402PPI এবং 1200 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে একটি Qualcomm Snapdragon 778G+ প্রসেসর, Adreno 642L GPU রয়েছে। Nothing-এর এই ফোনটি 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

Nothing Phone (1) স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হল 50MP Sony IMX766 সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হল 50MP Samsung JN1 আল্ট্রা ওয়াইড সেন্সর। এর সাথে ফোনের সামনে 16MP Sony IMX471 সেন্সর দেওয়া হয়েছে। Nothing-এর এই ফোনটি 4,500mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। এই ফোনটি 15W Qi ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Nothing Phone (1) স্মার্টফোনটি Wi-Fi 6 এবং 802.11 a/b/g/, Bluetooth 5.2, NFC, 5G, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, ফেসিয়াল রিকগনিশন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং IP53 রেটিং সহ আসে। Nothing Phone (1) স্মার্টফোনটি Android ভিত্তিক Nothing OS-এ চলে। এই স্মার্টফোনটি তিনটি অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে যা প্রতি দুই মাসে রোল আউট করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here