Nothing Phone (1) স্মার্টফোন লঞ্চ হওয়ার আগেই লিক হলো দাম, জেনে নিন ফোনটির দাম এবং স্পেসিফিকেশন

Nothing Phone (1) স্মার্টফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে আগামী 12 জুলাই লঞ্চ হতে চলেছে। এটি হলো নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। এর আগে নাথিং কোম্পানি ট্রু ওয়ারলেস ইয়ারবাডস Nothing EAR (1) লঞ্চ করেছে। Nothing Phone (1)-এর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হয়েছে। কিছু দিন আগে MKBHD নিজেদের ইউটিউব ভিডিওতে এই ফোনটির সম্পূর্ণ ডিজাইন এবং Glyph LED ইন্টারফেসের শোকেস করেছিল। লঞ্চের ঠিক আগে RootMyGalaxy নিজেদের একটি রিপোর্টে আপকামিং Nothing Phone (1) স্মার্টফোনের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছে।

Nothing Phone (1)-এর দাম

রিপোর্ট অনুযায়ী Nothing Phone (1) স্মার্টফোনটির তিনটি ভেরিয়েন্টকে, যথা– 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা যেতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 397 ডলার (প্রায় 31,000 টাকা), দ্বিতীয় 256GB ভেরিয়েন্টের দাম 419 ডলার (প্রায় 32,000 টাকা) এবং 12GB RAM ভেরিয়েন্টের দাম 456 ডলার (প্রায় 36,000 টাকা) হতে পারে।

এর সাথে রিপোর্টে বলা হয়েছে, যে গ্রাহকদের Nothing Phone (1) সেলের জন্য লঞ্চ করার পর প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। ভারতে এই ফোনটি ফ্লিপকার্ট এবং রিলাইন্স ডিজিটাল স্টোর থেকে কেনা যাবে। নাথিং ব্র্যান্ডের এই ফোনটি ব্ল‍্যাক এবং হোয়াইট, এই দুই কালার অপশনে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Nothing Phone (1) : স্পেসিফিকেশনস

Nothing Phone (1) স্মার্টফোনটির সমন্ধে বলা হচ্ছে, যে এই ফোনে 6.55-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz হতে পারে। এর সাথে এই ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কোটআউট দেওয়া যেতে পারে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, যে এই ফোনে 90Hz-এর ডিসপ্লে দেওয়া যেতে পারে। নাথিং ব্র্যান্ডের এই ফোনে Quoalcomn-এর Snapdragon 778+ 5G প্রসেসর দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া যেতে পারে। এই ফোনটি কানেক্টিভিটির জন্য 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.1, GPS এবং NFC সাপোর্ট করতে পারে।

Nothing Phone (1) স্মার্টফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই ফোনে চার্জিঙের জন্য USB Type-C দেওয়া পোর্ট দেওয়া যেতে পারে। এই ফোনে ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমস এবং স্টিরিও স্পিকার দেওয়া যেতে পারে। নাথিং ব্র্যান্ডের এই ফোনটি Android 12 আধারিত Nothing OS-এর কাস্টম স্কিনে রান করতে পারে।

Nothing Phone (1) ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনে 50MP-এর প্রাইমারি ক্যামেরা, 16MP-এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথে ফোনটিকে 16MP-এর সেলফি ক্যামেরার সাথে পেশ করা যেতে পারে। RootMyGalaxy এই ফোনটির দুটি কালার ভেরিয়েন্ট, যথা– ব্ল্যাক এবং হোয়াইট কালার‌ও শো করেছে। এই ফোনটির রেয়ার প্যানেল‌টি ইউনিক, রেয়ার প‍্যানেলে LED লাইট দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here