Home খবর 4,700mAh ব্যাটারি সহ জুলাই মাসে লঞ্চ হবে Nothing Phone (2) জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

4,700mAh ব্যাটারি সহ জুলাই মাসে লঞ্চ হবে Nothing Phone (2) জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

Nothing Phone (2) এর লঞ্চ সম্পর্কে কোম্পানির তরফে অনেক আগেই সিলমোহর দেওয়া হয়েছিল। এবার কোম্পানির CEO লেটেস্ট ইন্টারভিউয়ের সময় এই ফোনের লঞ্চের টাইমলাইনও কনফার্ম করেছেন। শুধু তাই নয় কোম্পানির CEO Carl Pei লঞ্চের আগে এই ফোনের ব্যাটারির ফিচারও প্রকাশ করেছেন। এর আগেই এটা নিশ্চিত করা হয়েছিল যে এই ফোনটিতে Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। আরও পড়ুন: Dimensity 8050 প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo S17t স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Nothing Phone (2) লঞ্চের টাইমলাইন এবং ব্যাটারি ডিটেইলস

Nothing কোম্পানির CEO Carl Pei, Forbes এর একটি ইন্টারভিউতে ফোনটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে এই ফোনটি জুলাই মাসে লঞ্চ হবে। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই ফোনে 4700mAh ব্যাটারি থাকবে।

Nothing Phone (2) সেল ডিটেইলস

Carl Pei ইন্টারভিউতে আরও বলেছেন যে এই ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও পাওয়া যাবে। গত বছর Nothing Phone (1) আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হওয়ার পরও কয়েক মাস পর্যন্ত ফোনটি সেলের জন্য পাওয়া যায় নি। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল ASUS Zenfone 10 ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Nothing Phone (2) ফোনের স্পেসিফিকেশন (লিক)

Nothing Phone (2) ফোনের ডিজাইন (লিক)

Nothing Phone (2) ফোনে ট্রান্সপারেন্ট বডি দেখা যেতে পারে। অনুমান করা হচ্ছে যে ফোনটির আগের ভার্সনের মতো এই ফোনেও গ্লিফ লাইটিং দেওয়া হবে। এই ভিন্ন ভিন্ন রঙের লাইটগুলি বাইরে থেকে দেখা না গেলেও কল বা নোটিফিকেশন আসলে ব্লিঙ্ক করবে। এই ফোনে OnePlus-এর অ্যালার্ট স্লাইডারের মতো একটি আলাদা ডেডিকেটেড বাটনও দেখা যাবে। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য সুখবর, আগামী দুই সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে 4G পরিষেবা, জেনে নিন ডিটেইলস

Nothing Phone 2 Images

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন