আমরা কিছুদিন আগেই এক্সক্লুসিভলি Nothing Phone (3) সম্পর্কে জানিয়ে ছিলাম। আমরা একটি সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এই ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে। সম্প্রতি একটি রিপোর্টের মাধ্যমে মডেল নাম্বার A015 এবং Tetris কোডনেম সহ একটি নতুন Nothing স্মার্টফোন সম্পর্কে জানানো হয়েছে। এটি আপকামিং Phone (3) ফোন বলে মনে করা হচ্ছে। এবার নতুন রিপোর্টের মাধ্যমে এই ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়েছে।
Nothing Phone (3) এর লঞ্চ টাইমলাইন লিক
অ্যান্ড্রয়েড হেডলাইন্সের রিপোর্ট অনুযায়ী Nothing Phone (3) 2024 সালের দ্বিতীয় কোয়ার্টারে জুলাই মাসে বাজারে লঞ্চ করা হতে পারে। তবে রিপোর্টের মাধ্যমে কোন সোর্স সম্পর্কে জানা যায়নি। এই জন্য এই ফোনের লঞ্চ টাইমলাইন নিয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।
Nothing Phone (3) এর সম্ভাব্য দাম
আমরা কিছুদিন আগে ইন্ডাস্ট্রি সোর্স থেকে Nothing Phone (3) এর দাম সম্পর্কে জানতে পেরেছি। সোর্স অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 40 থেকে 45 হাজার টাকা রাখা হতে পারে। কোম্পানি আপাতত প্রিমিয়াম সেগমেন্টের ফোন লঞ্চের প্ল্যান করছে না, বরং 20 হাজার থেকে 40 হাজার টাকার রেঞ্জেই তাদের ইউজার বেস তৈরি করতে চাইছে। এর কারণ Nothing আপাতত হাই অ্যান্ড চিপসেট নিয়ে চিন্তাভাবনা করছে না।
প্রসেসিঙের জন্য এতে অন-ডিভাইস ইমেজ জেনারেশনের মতো পারফর্মেন্সের জন্য Qualcomm AI ইমেজও দেওয়া হয়েছে। প্রসেসর ছাড়াও ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে পরিবর্তনের আশা করা হচ্ছে। লঞ্চ এগিয়ে এলে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি ওয়ানপ্লাস থেকে আলাদা হওয়ার পর Carl Pei Nothing শুরু করেছিল। সর্বপ্রথম তিনি Nothing Phone 1, এরপর Nothing Phone 2 এবং সম্প্রতি Nothing Phone 2a পেশ করেছে। তবে প্রথমের দিকে কোম্পানি তাদের মডেল Qualcomm Snapdragon প্রসেসর সহ লঞ্চ করেছিল। কিন্তু তৃতীয় এবং সবচেয়ে সস্তা ফোন Nothing Phone 2a-তে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর ব্যবহার করেছে।








