লঞ্চ হল দুটি ডিসপ্লে সহ Nubia Flip 3 স্মার্টফোন, জেনে নিন এই স্টাইলিশ ডিজাইনের ফ্লিপ ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন

ফ্লিপ ফোনের বাজারে নতুন সদস্য! অফিসিয়ালি লঞ্চ করা হল Nubia Flip 3 স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে জাপানের বাজারে এই নতুন দুটি ডিসপ্লে সহ ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে না, তবে গ্লোবাল মার্কেটে ফোনটিকে Samsung Galaxy Z Flip6 এবং Motorola Razr 60 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। মিডিয়াটেক প্রসেসর এবং 7.5mm থিকনেস সহ Nubia Flip 3 ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Nubia Flip 3 ফোনটি একটি ডুয়েল ডিসপ্লে ফ্লিপ স্মার্টফোন। এই ফোনে 2790 × 1188 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির মেইন ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি ওপেন করলে 120Hz রিফ্রেশ রেট সহ এই Full HD+ ডিসপ্লে পাওয়া যায়। ফোনটি ফোল্ড করলে 4-ইঞ্চির কভার স্ক্রিন উপভোগ করা যাবে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 1200 × 1092 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

জানিয়ে রাখি Samsung Galaxy Z Flip6 ফোনে 2640 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ প্রাইমারি ডিসপ্লের সঙ্গে 720 x 748 পিক্সেল রেজোলিউশন সহ 3.4-ইঞ্চির কভার স্ক্রিন রয়েছে। অপরদিকে Motorola Razr 60 ফোনটিতে 6.96-ইঞ্চির মেইন এবং 3.63-ইঞ্চির কভার স্ক্রিন যোগ করা হয়েছে। অর্থাৎ Nubia Flip 3 ফোনের ডিসপ্লে বেশি বড়।

Nubia Flip 3 ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 7400X চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। জাপানের বাজারে এই ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং এতে 256GB Storage যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি Motorola Razr 60 ফ্লিপ ফোনেও এই এক‌ই প্রসেসর রয়েছে। প্রসেসিঙের দিক থেকে Samsung Galaxy Z Flip6 ফোনটি এই দুটি ফোনের চেয়ে বেশি শক্তিশালী। Galaxy Z Flip6 ফোনটিতে 3.3GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Nubia Flip 3 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। ফোনটির কভার স্ক্রিনে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনটি ফোল্ড করার পর এই ক্যামেরার মাধ্যমেই সেলফি তোলা যায়। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Nubia Flip 3 ফোনে 4,610mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি Samsung Galaxy Z Flip6 এবং Motorola Razr 60 উভয় ফোনের চেয়ে বড়। এর মধ্যে Razr 60 ফোনে 30W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি রয়েছে। অপরদিকে Galaxy Z Flip6 ফোনে 25W ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সহ 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Nubia Flip 3 ফোনটিতে ফেস আনলক ফিচার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে Bluetooth 6.0 এবং NFC ফিচার রয়েছে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Nubia Flip 3 ফোনটি ওপেন করলে থিকনেস মাত্র 7.5mm হয় এবং ফোল্ড করলে 15.9mm থিকনেস পাওয়া যায়।

কোম্পানির পক্ষ থেকে Nubia Flip 3 ফোনটির দাম ঘোষণা করা হয়নি। আগামী মাস অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস থেকে জাপান সহ গ্লোবাল মার্কেটে এই ফোনটি সেল করা হবে। আগেই বলা হয়েছে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে না। তবে ভারতের বাজারে Motorola Razr 60 ফোনটি 49,999 টাকা দামে সেল করা হয়। যাদের বাজেট বেশি তাঁরা 69,999 টাকা প্রাথমিক দামের Samsung Galaxy Z Flip6 ফোনটি কিনতে পারেন। তবে জানিয়ে রাখি বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনদুটি আলাদা আলাদা দামে সেল করা হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here