ইতিমধ্যে ভারতের বাজারে OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে এবং লঞ্চের পরেই ফোন দুটি দেশের বাজারে যথেষ্ট ফ্যান ফলোয়িংও গড়ে নিয়েছে। কোম্পানি স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ স্মার্টফোন লঞ্চের পর, এবার এই সিরিজের অধীনে কম দামে এবং কম্প্যাক্ট OnePlus 13 Mini মডেল পেশ করতে পারে। ইন্টারনেটে আপকামিং OnePlus 13 Mini ফোনের স্পেসিফিকেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিক হওয়া ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13 Mini এর স্পেসিফিকেশন (লিক)
লিকের মাধ্যমে OnePlus 13 Mini ফোনটিতে মেটাল ফ্রেম এবং গ্লাস বডি দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটিতে OLED LTPO প্যানেল দিয়ে তৈরি 6.3 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে। এই ফোনটিতে অপ্টিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 13 Mini ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর সহ 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স এবং 8 মেগাপিক্সেল ultra-wide লেন্স থাকবে। লিক অনুযায়ী ফোনটিতে 3x অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে।
OnePlus 13 Mini ফোনটি কোয়ালকমের Snapdragon 8 Elite चिपसेट চিপসেট সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী OnePlus 13 Mini ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। জানিয়ে রাখি ভারতে এখনও পর্যন্ত একই চিপসেট সহ iQOO 13 5G ফোনটি সবচেয়ে সস্তা এবং এটি 54,999টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই OnePlus 13 Mini ফোনটি ভারতে 50 হাজার টাকার কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
OnePlus 13 দাম
- 12GB RAM + 256GB স্টোরেজ = 69,999 টাকা
- 16GB RAM + 512GB স্টোরেজ = 76,999 টাকা
- 24GB RAM + 1TB স্টোরেজ = 89,999 টাকা
OnePlus 13 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
OnePlus 13 ফোনটিতে LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড পাঞ্চ-হোল স্টাইলযুক্ত 6.82 ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। OnePlus 13 ফোনের স্ক্রিনে Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্রিস্টাল শিল্ড super ceramic glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
পারফরমেন্স
OnePlus 13 ফোনটি নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15 সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য OnePlus 13 ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ওয়ানপ্লাস 13 ফোনটিতে 900MHz Adreno 830 জিপিইউ রয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি 26,89,625 AnTuTu Score পেয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OnePlus 13 5G ফোনটিতে Hasselblad লেন্স দেওয়া হয়েছে। এই ট্রিপল ক্যামেরা সেটআপে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 23mm ফোকাল লেন্থ সহ 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP Samsung JN1 ultra-wide লেন্স এবং এফ/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP LYT600 periscope telephoto সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য OnePlus 13 5G ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে Silicon NanoStack ব্যাটারি রয়েছে, এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ এবং হেভি প্রসেসিঙের ক্ষেত্রে গরম হবে না। আমাদের করা টেস্টে এই ফোনটি PC mark battery স্কোর 7 ঘন্টা 44 মিনিট পর্যন্ত রয়েছে। ফোনটিতে 100W SuperVOOC ওয়্যার ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আমাদের করা টেস্টিঙের সময় দেখা গেছে এই ব্যাটারি ওয়্যার চার্জার দিয়ে মাত্র 27 মিনিটে 20 শতাংশ থেকে 100 শতাংশ চার্জ হয়ে গেছে।
