16 জুলাই ভারতে লঞ্চ হবে OnePlus Nord 4 স্মার্টফোন, এবার পাওয়া যাবে Metal Frame!

ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত টেক ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের ‘Nord’ সিরিজে নতুন শক্তিশালী স্মার্টফোন OnePlus Nord 4 পেশ করতে চলেছে। কপানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 16 জুলাই OnePlus তাদের Summer Launch event আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Nord 4 স্মার্টফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লঞ্চ ডিটেইলস এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে।

OnePlus Nord 4 এর লঞ্চ ডেট

আগামী 16 জুলাই OnePlus Summer Launch ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Nord 4 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই গ্লোবাল ইভেন্টই ইতালির মিলানে আয়োজন করা হচ্ছে। এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Nord 4 স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। আগামী 16 জুলাই সন্ধ্যা 6 টা 30 মিনিটে এই ইভেন্ট শুরু হবে। কোম্পানির ওয়েবসাইট সহ ওয়ানপ্লাসের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্টের লাইভ দেখানো হবে। ওয়ানপ্লাস সামার লঞ্চ ইভেন্ট সম্পর্কে জানার জন্য (এখানে ক্লিক করুন)

OnePlus Nord 4 এর দাম

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Nord 4 স্মার্টফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনের বেস মডেলের দাম হতে পারে। অন্যদিকে Nord 4 5G ফোনের টপ মডেলের দাম 35,999 টাকা রাখা হতে পারে।

OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিক অনুযায়ী OnePlus Nord 4 স্মার্টফোনে 6.74 ইঞ্চির 1.5K ওএলইডি ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 2150nits ব্রাইটনেস সাপোর্টেড ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার দেওয়া হয়েছে।
  • প্রসেসর: লিক অনুযায়ী OnePlus Nord 4 স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: লিক অনুযায়ী OnePlus Nord 4 স্মার্টফোন 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে এই ফোনে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Nord 4 5জি স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনে OIS ফিচারযুক্ত 50MP SONY LYT 600 মেইন সেন্সর এবং 8MP Ultra-wide IMX355 লেন্স দেওয়া হতে পারে।
  • ফ্রন্ট ক্যামেরা: OnePlus Nord 4 স্মার্টফোনে সেলফি এবং রিলস বানানোর জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে Samsung S5K3P9 সেন্সর যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং শক্তিশালী 5,500mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here