কবে লঞ্চ হবে OnePlus Nord 4 ফোন? জেনে নিন ডিটেইলস

ওয়ানপ্লাস ইউজাররা আপকামিং ফ্ল্যাগশিপ কিলার মডেলের অপেক্ষা করছে। কোম্পানি তাদের ফ্যানদের জন্য নতুন উপহার তৈরি করছে। শীঘ্রই কোম্পানি তাদের Nord সিরিজের অধীনে নতুন OnePlus Nord 4 স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু, আগামী জুলাই মাসের মধ্যে আপকামিং OnePlus Nord 4 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

ভারতে OnePlus Nord 4 এর লঞ্চ টাইমলাইন

স্মার্টপ্রিক্স ওয়েবসাইটের মাধ্যমে এই আপকামিং OnePlus Nord 4 স্মার্টফোনটি সম্পর্কে খবর প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যের আসা খবর অনুযায়ী আগামী জুলাই মাসে ভারতীয় বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ তারিখ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ 15 জুলাই এর মধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত এটিকে গুজব বলেই ধরা হচ্ছে।

OnePlus Nord 4 এর সম্ভাব্য দাম

OnePlus Nord 4 স্মার্টফোনটি আপার মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে। ভারতে এই ফোনটি দাম প্রায় 28,999 টাকা রাখা হতে পারে মনে করা হচ্ছে। এই ফোনের টপ মডেলের দাম প্রায় 34,999 টাকা রাখা হতে পারে। কোম্পানি ইউজারদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে আসে, তাই OnePlus Nord 4 স্মার্টফোনের ইপেক্টিব দাম 25 টাকা রাখা হতে পারে।

OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী OnePlus Nord 4 স্মার্টফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সহ ডিসপ্লে দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে AMOLED প্যানেল ব্যবহার করা হতে পারে।
  • প্রসেসর: লিক অনুযায়ী OnePlus Nord 4 স্মার্টফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই প্রসেসর সহ ফোন এখনও পর্যন্ত মার্কেটে লঞ্চ করা হয়নি।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Nord 4 স্মার্টফোনে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী OIS অর্থাৎ অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন ফিচার যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: OnePlus Nord 4 স্মার্টফোনে সেলফি এবং রিলস বানানোর জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং শক্তিশালী 5,500mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হতে পারে।

OnePlus Nord 4 এর প্রতিযোগিতা

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Nord 4 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে। গত সপ্তাহে এই প্রসেসর সহ realme GT 6T স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই রিয়েলমি ফোনটি Snapdragon 7+ Gen 3 প্রসেসরে লঞ্চ হওয়া ভারতের প্রথম ফোন। ওয়ানপ্লাস যদি আসলে এই প্রসেসরে তাদের আপকামিং OnePlus Nord 4 স্মার্টফোন নিয়ে আসে, তবে রিয়েলমি জিটি 6টি স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা মুখোমুখি হতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here