গত জুলাই মাসে ভারতে ওয়ানপ্লাস তাদের ‘নর্ড’ সিরিজের অধীনে OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই OnePlus Nord CE 5 ফোনের দাম 24,999 টাকা এবং Nord 5 ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু হয়। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে নতুন OnePlus Nord 6 ফোন লঞ্চ করতে পারে। সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 6 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
প্যাশনেটগীক্জ ওয়েবসাইটের মাধ্যমে IMEI ডেটাবেসে OnePlus Nord 6 ফোনটির লিস্টিং সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সার্টিফিকেশন সাইটে ওয়ানপ্লাস ফোনটি CPH2807 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে এটি কোম্পানির Nord সিরিজের নেক্সট জেনারেশন OnePlus Nord 6 ফোন হবে বলেই আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি কোম্পানির আগের OnePlus Nord 5 ফোনের মডেল নাম্বার CPH2707 ছিল। তাই নতুন ফোনের CPH2807 মডেল নাম্বার দেখে এটি Nord 5 ফোনের সাক্সেসার Nord 6 ফোন হবে বলে মনে করা হচ্ছে। এটি ভারত ও চীনের বাইরের বাজারগুলিতে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি ভারতে লঞ্চ হওয়া OnePlus Nord সিরিজের অধিকাংশ মডেলগুলি চীনে এস সিরিজের অধীনে লঞ্চ করা হয়। অর্থাৎ চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 6 ফোনগুলি ভারতে OnePlus Nord 6 নামে সেল করা হয়।
এই মাসে OnePlus Ace 6 ফোনটি OnePlus 15 ফোনের সঙ্গে চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি এই ফোনের বেশ কিছু তথ্য লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। লিক হওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 6 ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি OnePlus 13 এবং OnePlus 13s ফোনটি একই চিপসেট সহ কাজ করে। অন্যদিকে OnePlus Nord 6 ফোনটিতেও স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হতে পারে।
কোম্পানি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় ব্যাটারি সহ এই ফোনটি লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 7,800mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি OnePlus Nord 5 ফোনটিতে 6,800mAh এবং Nord CE 5 ফোনটিতে 7,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তাই আপকামিং OnePlus Nord 6 ফোনটিতে 6 7,800mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী আসন্ন OnePlus Ace 6 ফোনটি 12GB এবং 16GB RAM ভেরিয়েন্ট সহ 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই OnePlus ফোনটিতে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 165Hz রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে ফোনটিতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে OnePlus Ace 6 বা Nord 6 ফোনটি সম্পর্কে অফিসিয়লি কোনো তথ্য জানানো হয়নি। তাই প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন লিক হিসাবে মনে করা হচ্ছে। যারা মিড রেঞ্জে ওয়ানপ্লাস ফোন কিনতে চাইছেন, তাঁরা OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 ফোনটি দেখতে পারেন। আগের আমরা ফোনের দাম জানিয়েছি, এবার এই ফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন।












