
OnePlus Nord 7 ফোনের জন্য অপেক্ষারত ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে ওয়ানপ্লাস ফোনের ছবি এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। টিপস্টার অভিষেক যাদব স্মার্টফোনের লাইভ ইমেজ শেয়ার করে জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যেই OnePlus Nord 7 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। নিচে Nord 7 ফোনের লিক ইমেজ এবং স্পেসিফিকেশন দেখানো হয়েছে।
OnePlus Nord 7 ফোনের ডিজাইন (লিক)
টিপস্টারের শেয়ার করা ছবিতে OnePlus Nord 7 ফোনের ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দেখানো হয়েছে। লিক হওয়া ইমেজে ফোনটি ডার্ক গ্ৰীন কালার অপশনে দেখা গেছে এবং এর ফ্রেমে টিল গ্ৰীন ফিনিশ রয়েছে। ফোনটির উপরের বাঁদিকের অংশে বড় রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে দুটি সেন্সর ভার্টিক্যাল পজিশনে রাখা হয়েছে। তবে ডানদিকে ফ্ল্যাশ এবং একটি ভার্টিক্যাল RGB লাইট রয়েছে। লিকের মাধ্যমে পাওয়া ছবিতে ফোনের লাইট অরেঞ্জ কালারে জ্বলছে। এই লাইট নোটিফিকেশন আসা মাত্রই জ্বলে উঠবে বলে জানানো হয়েছে।
EXCLUSIVE: ✨
OnePlus Nord 7, with a vertical RGB light inside the camera module.🔋 9000mAh battery
🔳 Dimensity 8500
📱 144Hz Super AMOLED display
🔌 80W wired charging https://t.co/FXe88QZAcH— Abhishek Yadav (@yabhishekhd) November 24, 2026
লিক ইমেজে আপকামিং OnePlus Nord 7 ফোনের ডিজাইন অনেকটাই আগের OnePlus Nord 6 ফোনের মতো দেখাচ্ছে। Nord 7 ফোনের ফ্রন্ট প্যানেলে ন্যারো বেজল সহ ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এর উপরের ঠিক মাঝখানে পাঞ্চ-হোল স্টাইলের সেলফি ক্যামেরা রয়েছে। সবচেয়ে বড় কথা ফোনের স্ক্রিনে 23 নভেম্বর দেখা যাচ্ছে। এছাড়া ফোনের সাইড ফ্রেমে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
OnePlus Nord 7 ফোনের স্পেসিফিকেশন (লিক)
টিপস্টারের বক্তব্য অনুযায়ী OnePlus Nord 7 ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে। 2026 সালের জানুয়ারি মাসে এই প্রসেসর লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। প্রসেসরটি আগের OnePlus Nord 6 ফোনের Snapdragon 8s Gen 4 চিপসেটের তুলনায় বেশি ফাস্ট হবে বলে জানা গেছে। কারণ Snapdragon প্রসেসর 3.21Ghz টপ ক্লক স্পীডে কাজ করে। তবে ফোনটি ব্যাবহারের পরই এর পারফরমেন্স সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
লিক অনুযায়ী OnePlus Nord 7 5G ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এখনও পর্যন্ত ফোনের সাইজ, রেজোলিউশন এবং ব্রাইটনেস সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। OnePlus Nord 6 ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল। তাই যারা গেমিং এবং স্মুথ স্ক্রোলিং পছন্দ করেন এমন ইউজারদের কাছে নতুন মডেলটির রিফ্রেশ রেট খামতি মনে হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 7 5G স্মার্টফোনে 9000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। জানিয়ে রাখি 2026 সালের এপ্রিল মাসে OnePlus Nord 6 ফোনটি কোম্পানির সবচেয়ে বড় 9000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টিঙে OnePlus ফোনটি 20 ঘন্টা 46 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
OnePlus Nord 6 ফোনের ইমেজ
OnePlus ফ্যানদের জন্য কোম্পানি এই স্মার্টফোন সিরিজের Nord 7 ফোনটিতে RGB লাইট সহ নতুন লুক দেওয়ার চেষ্টা করছে। এই ডিজাইনের মধ্যে দিয়ে ওয়ানপ্লাস তাদের RGB লাইট সহ স্মার্টফোনটিকে ইন্ডাস্ট্রির ট্রেন্ড করতে চাইছে।একই ধরনের RGB লাইট ভারতের বাজারে Infinix GT 20 Pro, Ai+ Nova 2 Ultra এবং Tecno POVA 5 Pro ফোন গুলিতে ব্যাবহার করা হয়েছে। তবে আপকামিং OnePlus Nord 7 ফোনের দাম সংক্রান্ত কোনো তথ্য এখনও জানানো হয়নি। অন্যদিকে প্রকাশ্যে লিক স্পেসিফিকেশন সত্য হলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের সঙ্গে 9000mAh ব্যাটারি সহ OnePlus Nord 7 স্মার্টফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় বিকল্প হতে পারে।
জানিয়ে রাখি 2026 সালের 25 নভেম্বর কোম্পানির ওয়েবসাইটে OnePlus Nord 6 ফোনটি 46,999 টাকা দামে লিস্টেড রয়েছে। এটি ফোনের 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম। OnePlus Nord 6 ফোনের সাক্সেসার OnePlus Nord 7 ফোনটির দাম 45 হাজার থেকে 50 হাজার টাকা রেঞ্জে রাখা হতে পারে। যারা OnePlus Nord 7 ফোনের জন্য অপেক্ষা করছেন, তারা একই প্রাইস রেঞ্জে iQOO 15R, Motorola Edge 70 Max, Redmi Note 17 Pro Max এবং vivo V70 Elite কোনগুলি দেখতে পারেন। iQOO ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 7600mAh ব্যাটারি এবং 100W চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে মোটোরোলা স্মার্টফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 7,100mAh ব্যাটারি রয়েছে। একইভাবে 10,000mAh ব্যাটারি সহ রেডমি নোট 17 প্রো ম্যাক্স এবং 50MP সেলফি ক্যামেরা সহ vivo V70 Elite ফোনটিতে যোগ করা হয়েছে।