সম্প্রতি OnePlus তাদের OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের Nord সিরিজের পরিধি বিস্তার করতে পারে বলে শোনা যাচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Nord CE 6 ফোনটি পেশ করা হতে পারে। বর্তমানে বেঞ্চমার্কিং সাইটে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার এবং পারফরমেন্স ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
লিক অনুযায়ী গিকবেঞ্চে OnePlus ফোনটি CPH2805 মডেল নাম্বার সহ দেখা গেছে। টিপস্টার Abhishek Yadav সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করে এই বিষয়ে জানিয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হতে পারে। এতে 2.71GHz ক্লক স্পীডযুক্ত একটি কোর, 2.40GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর এবং 1.80GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। এই ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে বলে জানা গেছে।
OnePlus Nord CE 6 (CPH2805) will be powered by a Qualcomm Snapdragon SoC. 👇
Specifications:
⬛ Snapdragon 7s Gen 4
• 1 core @ 2.71 GHz
• 3 cores @ 2.40 GHz
• 4 cores @ 1.80 GHz
🎮 Adreno 810 GPU
💾 8GB RAM
🍭 Android 16Geekbench CPU scores:
Single-core: 1,101
Multi-core:… pic.twitter.com/gLAf0jfWav— Abhishek Yadav (@yabhishekhd) April 19, 2026
গিকবেঞ্চ লিস্টিঙে আপকামিং OnePlus Nord CE 6 ফোনটি প্রায় 7.21GB RAM সহ দেখা গেছে। এটি বাজারে 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে, তবে ফোনটিতে 12GB RAM ভেরিয়েন্ট থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 সহ লঞ্চ করা হতে পারে। পারফরমেন্সের দিক দিয়ে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1,101 এবং মাল্টি-কোর টেস্টে 3,117 স্কোর পেয়েছে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী OnePlus Nord CE 6 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। এতে 8,000mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, এটি সিলিকন-কার্বন টেকনোলোজি বেস্ড ব্যাটারি হতে পারে। এই আপগ্রেড Nord CE 5 ফোনটির 7,100mAh ব্যাটারির চেয়ে বড় হবে। তবে এটি Nord 6 ফোনের 9,000mAh ব্যাটারির চেয়ে কম হতে পারে, তবে অসাধারণ এক্সপিরিয়েন্স সহ ফোনটিতে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার হবে বলে মনে করা হচ্ছে।
টিপস্টার Mukul Sharma এর শেয়ার করা লাইভ ইমেজের মাধ্যমে ফোনটি ম্যাট ফিনিশ এবং এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে স্কুইরকল মডিউল দেওয়া হয়েছিল। ফোনটিতে Nord ডিভাইসের মতো লুক পাওয়া যাবে। এই ফোনটিতে Black এবং White কালার অপশন থাকতে পারে।
প্রকাশ্যে আসা লঞ্চ টাইমলাইন অনুযায়ী মে মাসে ভারতে OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম আগের মডেলের কাছাকাছি রাখা হলে যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ ও স্টেবল পারফরমেন্স পছন্দ করেন তাঁরা একটি নতুন অপশন পাবেন। যারা আগামী সপ্তাহের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং OnePlus Nord CE 6 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










