শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord N30 5G ফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটি মে বা জুন মাসে লঞ্চ হতে পারে।
  • এই ফোনে Samsung ক্যামেরা সেন্সর ব্যবহার করা যেতে পারে।
  • এই ফোনটিতে 67W SuperVOOC চার্জিং দেখা যাবে।

OnePlus একটি নতুন স্মার্টফোন তৈরি করছে, যার নাম OnePlus Nord N30 5G। Nord ‘N’ সিরিজের এই 5G ফোনটি সম্পর্কে কোম্পানির তরফে এখনও কোনও অফিসিয়াল তথ্য জানানো হয়নি। তবে একাধিক লিক রিপোর্টে ফোনটির লুক, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এই পোস্টে আপনাদের সেইসব তথ্য জানানো হল। আরও পড়ুন: জেনে নিন ই শ্রমিক কার্ড ডাউনলোড করার সবথেকে সহজ পদ্ধতি

OnePlus Nord N30 5G ফোনের সম্ভাব্য ডিজাইন

  • Flat Edge Screen
  • 0.83cm Thickness

লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Nord N30 5G ফোনটিতে একটি Flat Edge স্ক্রিন থাকবে, যার তিনটি প্রান্ত বেজেল-লেস হবে। এই ফোনের উপরের ঠিক মাঝে সেলফি ক্যামেরা যুক্ত পাঞ্চ-হোল থাকবে। এই ফোনটির থিকনেস 0.83 সেমি এবং ফোনটির ওজন প্রায় 195 গ্রাম হতে পারে বলে জানা গেছে।

OnePlus Nord N30 5Gফোনের ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা বাম্প দেখানো হয়েছে, যার মধ্যে তিনটি লেন্স থাকবে। এই ক্যামেরা সেটআপ উপরের বাম দিকে অবস্থিত হবে। ফোনের ব্যাক প্যানেল চকচকে এবং গ্লসি হবে। এর ডান প্যানেলে একটি ভলিউম রকার এবং বাম প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। নীচের প্যানেলে USB Type-C, 3.5 mm জ্যাক এবং স্পিকার থাকবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতের মার্কেটে আসছে Xiaomi এর লো বাজেট স্মার্টফোন Redmi A2, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OnePlus Nord N30 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus Nord N30 5G ফোনের স্ক্রিন

  • 6.72″ FHD+ডিসপ্লে
  • 120Hz রিফ্রেশরেট

OnePlus Nord N30 5G ফোনটিতে 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকবে যা 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.72 ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল স্ক্রিন সাপোর্ট করবে। লিক রিপোর্ট অনুসারে, এই ডিসপ্লেটি একটি LCD প্যানেল যুক্ত হবে যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। এই নতুন OnePlus ফোনটি আই কমফোর্ট এবং স্ক্রিন কালার টেম্পারেচারের মতো ফিচারগুলি সাপোর্ট করবে।

OnePlus Nord N30 5G ফোনের প্রসেসর

  • 8GB ভার্চুয়াল RAM
  • Qualcomm Snapdragon 695

OnePlus Nord N30 5G ফোনটি Android 13 বেসড অক্সিজেন OS 13.1-এ রান করতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে প্রসেসিং এর জন্য Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া যেতে পারে, যা 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত হবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU দেখা যাবে। লিক রিপোর্ট অনুযায়ী, OnePlus এই ফোনটিকে 8GB ভার্চুয়াল RAM টেকনোলজি সহ মার্কেটে লঞ্চ করবে। Nord N30 5G ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট দেওয়া যেতে পারে। আরও পড়ুন: 80W ফাস্ট চার্জিং সহ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Vivo এর নতুন ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

OnePlus Nord N30 5G ফোনের ক্যামেরা

  • 108MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা

OnePlus Nord N30 5G ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ লঞ্চ করা যেতে পারে। এটি একটি Samsung HM6 সেন্সর হবে যা একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে কাজ করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই OnePlus ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

OnePlus Nord N30 5G ফোনের ব্যাটারি এবং চার্জিং

  • 67W SuperVOOC
  • 5,000mAh ব্যাটারি

এই OnePlus স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 5,000 mAh ব্যাটারি থাকতে পারে। সার্টিফিকেশন অনুযায়ী Nord N30 5G 67W SuperVOOC ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টও দেখা যাবে। এই চার্জিংয়ের কারণে ফোনের ব্যাটারি মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশে পৌঁছে যাবে। আরও পড়ুন: বিহার-ঝাড়খণ্ডে ব্লক হল 2 লক্ষেরও বেশি সিম কার্ড! জেনে নিন কারণ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here