Home খবর লিক হল OnePlus Nord N7 Pro ফোনের ছবি, 9000mAh ব্যাটারি এবং MediaTek প্রসেসর থাকার সম্ভাবনা

লিক হল OnePlus Nord N7 Pro ফোনের ছবি, 9000mAh ব্যাটারি এবং MediaTek প্রসেসর থাকার সম্ভাবনা

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/OnePlus-Nord-N7-Pro-leak-photo.jpg

ওয়ানপ্লাস তাদের নতুন OnePlus Nord N7 Pro স্মার্টফোন লঞ্চ করবে বলে খবর প্রকাশ্যে এসেছে। কয়েকমাসের মধ্যেই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে OnePlus Nord N7 Pro ফোনের ইমেজ, স্পেসিফিকেশন এবং ইন্ডিয়া লঞ্চ টাইমলাইন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি।

OnePlus Nord N7 Pro ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন

ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ওয়ানপ্লাস কোম্পানি 2027 সালের প্রথম কোয়ার্টারে OnePlus Nord N7 Pro স্মার্টফোনটি পেশ করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ওয়ানপ্লাস ফোনটি ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে লঞ্চ করা হতে পারে। তবে এই ফোনের সঠিক লঞ্চ টাইমলাইন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

OnePlus Nord N7 Pro ফোনের ডিজাইন

আমাদের পাওয়া ছবিতে OnePlus Nord N7 Pro ফোনের রেয়ার ডিজাইন দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে গ্লোসি ব্ল্যাক কালার অপশনে দেখানো হয়েছে। ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে প্রকাশ্যে এসেছে। এই সেটআপের উপরের বাঁদিকে স্কয়ার শেপের মডিউল রয়েছে। এই ফোনে সমান সাইজের চারটি রিং দেওয়া হয়েছে এবং তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।

OnePlus Nord N7 Pro Leak Render

প্রকাশ্যে আসা ছবিতে OnePlus Nord N7 Pro স্মার্টফোনটির সাইড ফ্রেম ব্লু কালার অপশনে দেখা গেছে। ছবি দেখে মনে করা হচ্ছে ফোনটিতে রাউন্ড কর্ণার ডিজাইন ব্যাবহার করা হয়েছে। অন্যদিকে ফোনের বাঁদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। জানিয়ে রাখি কিছু দিন আগেই OnePlus Nord 7 ফোনের ইমেজ ইন্টারনেটে লিক হয়েছিল। এই ছবির মাধ্যমে ফোনের ডিজাইন দেখার জন্য এখানে ক্লিক করুন।

OnePlus Nord N7 Pro ফোনের স্পেসিফিকেশন

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Nord N7 Pro স্মার্টফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতের বাজারে কোনো স্মার্টফোন এই প্রসেসর সহ লঞ্চ করা হয়নি।

আমাদের পাওয়া রিপোর্ট অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord N7 Pro ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একই ব্যাটারি OnePlus Nord 6 ফোনেও দেওয়া হয়েছিল। অন্যদিকে ভারতে ওয়ানপ্লাস ‘এন’ সিরিজের OnePlus N6 ফোনটিতে 8,000mAh ব্যাটারি এবং N6x ও N6 Lite স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে OnePlus Nord N7 Pro ফোনটির মধ্যে দিয়ে কোম্পানি ইন্ডাস্ট্রির ট্রেন্ড ফলো করার চেষ্টা করছে এবং মিড রেঞ্জে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পছন্দ করেন এমন ইউজারদের টার্গেট করতে চাইছে।

বাজারে উপস্থিত Dimensity 7100 প্রসেসর সহ ফোনের প্রাইস দেখে মনে করা হচ্ছে আপকামিং OnePlus Nord N7 Pro ফোনের দাম 25 হাজার থেকে 30 হাজার টাকা রেঞ্জের মধ্যে রাখা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি লঞ্চ হতে এখনও প্রায় 4 মাস বাকি রয়েছে। এক্ষেত্রে OnePlus Nord N7 Pro ফোনের জন্য অপেক্ষা করা আবশ্যক নয়। ইউজাররা মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 প্রসেসর সহ Infinix Note Edge, Tecno Pova Curve 2, Lava Virat Curve এবং Ai+ Nova 2 Power ফোনগুলিও দেখতে পারেন। প্রসেসরের দিক দিয়ে Nord N7 Pro স্মার্টফোনটি উপরোক্ত ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

27 নভেম্বর থেকে Infinix Note Edge ফোনটি প্রাথমিক 28,999 টাকা দামে সেল করা হচ্ছে।অন্যদিকে Tecno Pova Curve 2 ফোনটি 31,999 টাকা এবং Lava Virat Curve ফোনটি 22,999 টাকা দামে কেনা যাবে। ভারতের বাজারে MediaTek Dimensity 7100 প্রসেসর সহ সবচেয়ে সস্তা Ai+ Nova 2 Power ফোনটি প্রাথমিক 16,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। যারা OnePlus Nord N7 Pro স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে চাইছেন না, তারা উপরোক্ত ফোনগুলি কিনতে পারেন।