10 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন ওপ্পো ফাইন্ড এক্স

স্মার্টফোন টেকনিকে নতুন অধ‍্যায়ের সূচনা পেশ করে জুলাইতে ওপ্পো ভারতে তাদের অসাধারণ ডিভাইস ফাইন্ড এক্স লঞ্চ করেছিল। এই ফোনে রেয়ার ও ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ দুটিই ফোনের বডির ভেতরে দেওয়া হয়েছে যা ক‍্যামেরা অ্যাপ ওপেন করলে বাইরে বেরিয়ে আসে এবং ফোটো তোলে। ওপ্পো এই হাইএন্ড ডিভাইসটিকে 8 জিবি র‍্যামের সঙ্গে বাজারে লঞ্চ করেছে। এখন খবর পাওয়া যাচ্ছে ওপ্পো ফাইন্ড এক্সকে আরও ফাস্ট ও শক্তিশালী করতে চলেছে। নতুন তথ্য থেকে জানা গেছে খুব তাড়াতাড়ি ওপ্পো ফাইন্ড এক্সের 10 জিবি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হবে।

ওপ্পো ফাইন্ড এক্স চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করা হয়েছে। টেনার এই লিস্টিঙে ফাইন্ড এক্সে 10 জিবি র‍্যাম দেখানো হয়েছে। ভবিষ্যতে ফাইন্ড এক্স যদি 10 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয় তো এটি বিশ্বের প্রথম এত শক্তিশালী স্মার্টফোন হবে। টেনার লিস্টিঙে ফোনের অন‍্যান‍্য স্পেসিফিকেশন আগের ভেরিয়েন্টের মতোই সমান দেখানো হয়েছে।

ওপ্পো ফাইন্ড এক্সের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ক‍্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট ক‍্যামেরা ও রেয়ার ক‍্যামেরা উভয় সেটআপ বডির ভেতরে আছে যা বাইরে থেকে দেখা যায় না। যখনই ফোটো তোলার জন্য ক‍্যামেরা অ্যাপ খোলা হয় তখনই ফোন বডির ভেতর থেকে ক‍্যামেরা সেন্সর বেরিয়ে এসে ফোটো ক‍্যাপচার করে। যতক্ষণ না ফোটো তোলার কম‍্যান্ড দেওয়া হয় ততক্ষণ ক‍্যামেরাগুলি পুরোপুরি অদৃশ্য থাকবে। ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরার জন্য বা কোনো সেন্সরের জন্য কোনো হোল বা স্লট না থাকায় দুটি প‍্যানেলই সম্পূর্ণ স্মুথ।

ওপ্পো ফাইন্ড এক্স ফোনটিতে 93.08 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে। এতে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ অয়েলইডি ডিসপ্লে আছে। ফ্রন্ট প‍্যানেলে শুধু নীচের দিকে অল্প বেজল আছে ও অন‍্যান‍্য তিন দিকে স্ক্রিন পুরোপুরি কিনারা ছুয়ে রয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিও আধারিত কালারওএস 5.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630জিপিইউ আছে।

কোম্পানি এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। হয়তো ফোনটির 10 জিবি ভেরিয়েন্টে আইফোন এক্স‌এসের মতো 512 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 20 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে ও সেলফির জন্য 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনটি 3ডি ফেস রেকগনেশন টেকনিকযুক্ত। পাওয়ার ব‍্যাকআপের জন্য ওপ্পো ফাইন্ড এক্সে 3,730 এমএএইচ ব‍্যাটারী আছে।

4জি কানেক্টিভিটির সঙ্গে সঙ্গে এই ফোনে 5জি কানেক্টিভিটি সাপোর্ট করে। ভারতে 59,990 টাকার বিনিময়ে ওপ্পো ফাইন্ড এক্স কেনা যায়। ওপ্পো ফাইন্ড এক্সের নতুন ভেরিয়েন্ট ব্ল‍্যাক ও রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here