গত মাসে ওপ্পো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X3 Pro লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির স্পেশাল এডিশন লঞ্চ করা হয়েছে। Oppo Find X3 Pro এর স্পেশাল এডিশন Oppo Find X3 Pro Mars Exploration Edition নামে পেশ করা হয়েছে। ওপ্পো ফোনটি মঙ্গল গ্রহে চীনের Tianwen-1 রোভার এর সফল ল্যান্ডিঙের পর ফোনটি লঞ্চ করেছে। জানিয়ে রাখি মঙ্গল গ্রহে রোভার ল্যান্ডের ক্ষেত্রে চীন দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। Oppo Find X3 Pro Mars Exploration Edition ফোনটি গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল মেটালিক ফিনিশযুক্ত high-fog AG গ্লাস দিয়ে তৈরি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিজাইন আউটার স্পেস দেখে অনুপ্রাণিত।
Oppo Find X3 Pro Mars Exploration Edition এর বিশেষত্ব
কোম্পানি তাদের লেটেস্ট Oppo Find X3 Pro Mars Exploration Edition ফোনটিতে মাটির ছবি তোলার জন্য তিনটি মার্শিয়ান কালার ফিল্টার দেওয়া হয়েছে, যাতে ছবি তুললে মঙ্গল গ্রহে ক্লিক করা হয়েছে বলে মনে হয়। এছাড়া এই ফোনে চারটি থীম দেওয়া হয়েছে যা মঙ্গল গ্রহের সকাল, দুপুর, বিকাল ও রাত বোঝায়।
Oppo Find X3 Pro Mars Exploration Edition এর স্পেসিফিকেশন
Oppo Find X3 Pro Mars Exploration Edition এ 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটে রান করে।
ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Oppo Find X3 Pro Mars Exploration Edition এর ব্যাক প্যানেলে দেওয়া রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেল + 3 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 65 ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। ওপ্পো তাদের Oppo Find X3 Pro Mars Exploration Edition ফোনটিতে 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
Oppo Find X3 Pro Mars Exploration Edition এর দাম
কোম্পানির পক্ষ থেকে Oppo Find X3 Pro Mars Exploration Edition ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 16 জিবি র্যাম ও 512 জিবি মেমরিযুক্ত এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 6,999 (প্রায় 79,675 টাকা)। আজ অর্থাৎ 16 মে থেকেই এই ফোনটির সেল শুরু হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









