Home খবর লিক হল OPPO Find X8 Mini স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকবে 6.3 ইঞ্চির ডিসপ্লে এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা

লিক হল OPPO Find X8 Mini স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকবে 6.3 ইঞ্চির ডিসপ্লে এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা

গত বছর Vivo তাদের X200 Pro Mini লঞ্চ করেছিল। এবার OnePlus এবং OPPO মতো ব্র্যান্ডগুলি তাদের কম্প্যাক্ট স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আগামী মাসে চীনে Find X8 Ultra সহ OPPO Find X8 Mini স্মার্টফোনটিও লঞ্চ করা হবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই Find X8 Mini ফোনটি সম্পর্কে অনলাইনের মাধ্যমে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X8 Mini ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

OPPO Find X8 Mini এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এর আগেও এই টিপস্টার ফোনের একই স্পেসিফিকেশন শেয়ার করেছিল। এছাড়াও OPPO Find X8 Mini ফোনটিতে মিডিল ফ্রেম সহ গ্লাস বডি দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটিতে 5,600mAh ব্যাটারি থাকতে পারে। আপকামিং ফোনের ব্যাটারি প্রায় OPPO Find X8 ফোনের মতো হতে পারে।

চীনে OPPO Find X8 Mini ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে অন্যান্য বাজারেও পেশ করা হতে পারে। তবে এক্স200 সিরিজের সঙ্গে ভিভো এক্স200 প্রো মিনি ফোনটি লঞ্চ করা হয়নি, কিন্তু লিকের মাধ্যমে শীঘ্রই ফোনটি ভারতে পেশ করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে এখনও পর্যন্ত OPPO Find X8 Mini ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।