16GB RAM এবং 50MP এর 5 ক্যামেরা সহ লঞ্চ হল OPPO এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ওপ্পো তাদের সবচেয়ে শক্তিশালী Oppo Find X8 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। বর্তমানে ফোনটি চীনে লঞ্চ করা হলেও, পরবর্তী সময়ে ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। Oppo Find X8 Ultra ফোনটির বিশেষত্ব হল এতে ডুয়েল টেলিফটো ক্যামেরা সহ মোট পাঁচটি ক্যামেরা সেন্সর রয়েছে। এই ফোনটি Snapdragon 8 Elite SoC এবং IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X8 Ultra স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

ডিজাইন

Oppo Find X8 Ultra ফোনটির গ্লাস ফিনিশ বডি সহ প্রিমিয়াম ডিজাইন পাওয়া যায়। একইভাবে ফোনটি ডিজাইন বেশ স্লিম দেখায়। অন্যদিকে আগের X7 Ultra মডেলটির থিকনেস 9.5 এমএম ছিল, এবার নতুন মডেলটির থিকনেস মাত্র 8.78এমএম সহ লঞ্চ করা হয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি SGS ফাইভ স্টার ড্রপ রেসিস্টেন্স রয়েছে, ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে।

কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে দুটি শর্টকার্ট বাটন দেওয়া হয়েছে। উপরের বাঁদিকে কুইক অ্যাপ কন্ট্রোলের জন্য একটি বাটন রয়েছে। এতে যে কোনো অ্যাপ প্লেস করা যাবে। কুইক ক্যামেরা কন্ট্রোলের জন্য ডানদিকের প্যানেলে আরও একটি বাটন যোগ করা হয়েছে।

ডিসপ্লে

Oppo Find X8 Ultra ফোনটিতে 6.82 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 10-বিটস LTPO OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 1-120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে 3,168×1,440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1,600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।

হার্ডওয়্যার এবং সফটওয়্যার

এই ফোনটি এই বছরের সবচেয়ে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। ফোনটি 12GB এবং 16GB LPDDR5X-9600 RAM মেমরি সহ পেশ করা হয়েছে। ফোনটিতে স্টোরেজের জন্য 256GB, 512GB এবং 1TB পর্যন্ত অপশন রয়েছে। কোম্পানির পক্ষ থেকে দ্রুত এবং সুরক্ষিত ডেটা ট্রান্সফারের জন্য UFS 4.1 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে। ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা

Oppo Find X8 Ultra ফোনটির ক্যামেরা সেগমেন্ট খুবই শক্তিশালী। কোম্পানির রেয়ার প্যানেলে পাঁচটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 1 ইঞ্চির 50 মেগাপিক্সেল Sony LYT-900 প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনের প্রাইমারি সেন্সরটি iPhone 16 ফোনের সেন্সরের তুলনায় 63 শতাংশ বড় এবং Galaxy S25 Ultra ফোনের সেন্সরের তুলনায় প্রায় 69 শতাংশ বড়।

একইসঙ্গে ফোনটিতে 50 মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল Sony LYT-700 3x টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল Sony LYT-600 6x পেরিস্কোপ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি স্পেকট্রাল সেন্সর যোগ করা হয়েছে। এই সব ক্যামেরায় Oppo এর নতুন LUMO ইমেজ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এটি ছবি এবং ভিডিওর কোয়ালিটি আরও উন্নত করতে সাহায্য করে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরার জন্য 32 মেগাপিক্সেল Sony LYT506 সেন্সর দেওয়া হয়েছে।

এই সবকিছু মিলিয়ে ফোনটির বিশেষত্ব হল ফোনটিতে Hasselblad টিউনড রয়েছে, ফলে সমস্ত লাইটের ক্ষেত্রেই ন্যাচারাল ফটোগ্রাফি করা যায়।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,100mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এটি আগের মডেলের তুলনায় প্রায় 20 শতাংশ বড়। একইভাবে কোম্পানির পক্ষ থেকে বড় ব্যাটারি চার্জ করার জন্য 100 ওয়াট SUPERVOOC ওয়ার্ড চার্জার যোগ করা হয়েছে। এছাড়া 50 ওয়াট AIRVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে 10 ওয়াট পর্যন্ত রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।

দাম এবং সেল

16 এপ্রিল চীনে Oppo Find X8 Ultra ফোনটির সেল শুরু হবে। ফোনটির দাম 6,499 ইউয়ান অর্থাৎ প্রায় 78,000 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম। অন্যদিকে 16GB RAM এবং 512GB স্টোরেজ অপশন 6,999 ইউয়ান অর্থাৎ প্রায় 85,000 টাকা এবং 16GB RAM এবং 1TB স্টোরেজ অপশন 7,999 ইউয়ান অর্থাৎ প্রায় 95,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here