লিক হল ফ্ল্যাগশিপ OPPO Find X8 Ultra ফোনের লাইভ ইমেজ, দেখে নিন ডিজাইন

OPPO তাদের ফোল্ডেবল OPPO Find N5 স্মার্টফোন লঞ্চ করার পর, এবার আপকামিং Find X8 সিরিজে কাজ করছে। এই সিরিজের অধীনে Find X8 Ultra, Find X8 Mini এবং Find X8s স্মার্টফোনগুলি থাকবে বলে আশা করা হচ্ছে। আগেই Ultra এবং Mini ফোনের সম্পর্কে লিকের মাধ্যমে তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার আপকামিং Oppo Find X8 Ultra ফোনের লাইভ ইমেজ দেখা গেছে এবং Find X8 Mini ফোনের থিকনেস সম্পর্কে তথ্য লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO Find X8 Ultra এর ডিটেইলস (লিক)

  • প্রসঙ্গত লিক হওয়া রেন্ডার ইমেজ অনুযায়ী OPPO Find X8 Ultra ফোনে একটি বড় ওভাল শেপ ক্যামেরা আইল্যান্ড দেখা গেছে।
  • এটি সিলভার রিং দিয়ে ঘেরা এবং আগের Find X7 Ultra ফোনের থেকে আপকামিং ফোনের ক্যামেরা লেআউটের পরিবর্তন করা হয়েছে। বাঁদিকের উপরের দিকে ক্যামেরা মডিউলের বাইরে LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে।
  • Find X8 Ultra ফোনের ফ্রন্টে সেন্টার আলাইন্ড পাঞ্চ হোল কাটআউট সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এর আগে কানাঘুষো থেকে জানা গিয়েছিল এটি কোম্পানির Find X সিরিজের প্রথম কার্ভ স্ক্রিন ছাড়া স্মার্টফোন হতে চলেছে।
  • OPPO এর Find সিরিজের প্রোডাক্ট ম্যানেজার ঝোউ ইবাও চীনের Weibo মাধ্যমে Find X8 Ultra ফোনটি দুর্দান্ত লো-লাইট ফটোগ্রাফি ক্ষমতাসম্পন্ন হবে বলে শেয়ার করেছে। এই ফোনটিতে সঠিক কালার রিপ্রোডাকশন এবং দারুণ লাইট ইনটেক সহ অসাধারণ ফটোগ্রাফির সুবিধা পাওয়া যাবে।

OPPO Find X8 Mini এর থিকনেস (লিক)

  • ডিজিটাল চ্যাট স্টেশন OPPO Find X8 Mini ফোনের থিকনেস 7 থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন।
  • অর্থাৎ 7mm থেকে 7.99mm এর মধ্যে থাকতে পারে। অন্যদিকে Find X8 সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো ভেরিয়েন্টের থিকনেস 7.9mm এবং 8.2mm হতে পারে।
  • Find X8 Mini একটি কম্প্যাক্ট স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি 8.2mm থিকনেস সহ Vivo X200 Pro Mini ফোনটিকে টক্কর দেবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Find X8 Mini ফোনে 6.3 ইঞ্চির 1.5K LTPO ডিসপ্লে থাকতে পারে। ফোনটিতে ট্রিপল 50MP ক্যামেরা থাকতে পারে, এর মধ্যে একটি পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,600mAh ব্যাটারি এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Dimensity 9400 চিপসেট দেওয়া হতে পারে। অন্যদিকে Find X8 Ultra ফোনে Snapdragon 8 Elite SoC চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 5,475mAh ব্যাটারি, 100W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

OPPO Find X8 Ultra এবং Find X8 Mini ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে পরবর্তী সময়ে জানা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here