কনফার্ম হল Oppo K15 Pro ও K15 Pro+ স্মার্টফোনের লঞ্চ, পাওয়া যাবে 165Hz ডিসপ্লে এবং Cooling Fan

Oppo তাদের আপকামিং K-সিরিজের স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে বড় ঘোষণা করেছে। আগামী 1 এপ্রিল চীনে এই সিরিজের অধীনে Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ ফোনগুলি পেশ করা হবে। সবচেয়ে বড় কথা কোম্পানি এইবার চীনে K14 সিরিজ লঞ্চ করছে না। তাই আপকামিং ফোনগুলি গত বছরের K13 Turbo এবং K13 Turbo Pro ফোনগুলির সাক্সেসার হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির টিজারের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এইবার Oppo তাদের স্ট্র্যাটেজির ক্ষেত্রে পরিবর্তন করতে চলেছে। কারণ “Turbo” ব্র্যান্ডিং এর পরিবর্তে “Pro” ব্র্যান্ডিং ব্যাবহার করা হয়েছে। যারা দুর্দান্ত ডিজাইন এবং পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, কোম্পানি এই ফোনটির মাধ্যমে তাদের টার্গেট করতে চাইছেন। এই সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব অ্যাক্টিভ কুলিং ফ্যান হতে পারে। রিপোর্ট অনুযায়ী Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ ফোনদুটিতে বিল্ট-ইন কুলিং ফ্যান থাকবে। ফলে ফোনটিকে ওভার হিট হওয়ার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

বিল্ট-ইন কুলিং ফ্যান মূলত গেমিঙের জন্য যথেষ্ট ভালো ফিচার হতে পারে, কারণ এর ফলে থার্মাল থ্রটলিং কম হবে এবং দীর্ঘমেয়াদী স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে।

Oppo K15 Pro+ ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন এবং 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে 3.73GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়া ফোনটিতে 8,000mAh বড় ব্যাটারি থাকতে পারে, ফলে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।

Oppo K15 Pro ফোনটি কিছুটা কমপ্যাক্ট ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 3.4GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে। ক্যামেরা সেটআপের দিক দিয়ে ফোনটি Pro+ ভেরিয়েন্টের মতো হতে পারে। এই সেটআপে 50MP + 8MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে Oppo K15 Pro ফোনটি একটি শক্তিশালী স্মার্টফোন হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 7,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ফোনটির ওজন 200 গ্রাম এর চেয়েও কম রাখা হতে পারে। এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটির থিকনেস প্রায় 8.3mm হতে পারে। এর ফলে স্লিম এবং প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।

আপকামিং Oppo K15 Pro সিরিজ মিড-রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী ফিচারের জন্য ইউজারদের মধ্যে একটি নতুন আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। এই ফোনগুলিতে অ্যাক্টিভ কুলিং ফ্যান, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং বড় ব্যাটারির মতো ফিচার থাকতে পারে, ফলে এগুলি মূলত গেমিং এবং পাওয়ার ইউজারদের জন্য ভালো অপশন হতে পারে। চীনের ইউজাররা আপকামিং ফোনগুলি কিনতে চাইলে, আগামী 1 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অন্যদিকে এই ফোনগুলির ভারত বা গ্লোবাল বাজারে কবে লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here