ভারতে OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন লঞ্চের পর কোম্পানি এবার গ্লোবাল মার্কেটে এই সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Reno 12F 4G ফোন পেশ করেছে। এই ফোনে 32MP Selfie Camera, 8GB RAM এবং 5000mAh Battery সবচেয়ে বড় কথা এই ফোনে OPPO AI ফিচার যোগ করা হয়েছে। এই ফোনের ফুল ডিতেইলস নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno 12F 4G ফোনের স্পেসিফিকেশন
- 6.67-इंच 120Hz AMOLED ডিসপ্লে
- Qualcomm Snapdragon 685 প্রসেসর
- 8GB RAM + 512GB স্টোরেজ
- 8GB Virtual RAM
- 50MP রেয়ার ক্যামেরা
- 32MP ফ্রন্ট ক্যামেরা
- 45W 5,000mAh ব্যাটারি
ডিসপ্লে: OPPO Reno 12F 4G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশরেট ও 2100nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: OPPO Reno12 F 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 ও ColorOS 14.1 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 685 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরজ: গ্লোবাল ওয়েবসাইটে এই ফোনটি 8GB RAM এবং 256GB ও 512GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM Expansion টেকনোলজি দেওয়া হয়েছে, যার সাহায্যে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 storage টেকনোলজিতে কাজ করে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ত ক্যামেরা যোগ করা হয়েছে। এই 5P লেন্স এফ/2.4 অ্যাপার্চারযুক্ত ও 82° FOV সাপোর্ট করে। এই সেন্সর 1080p@30fps ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Reno12 F 4G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 2MP Macro লেন্স রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে AI LinkBoost, AI Eraser, AI Studio এবং AI Smart Image Matting 2.0 এর মতো বিভিন্ন OPPO AI ফিচার যোগ করা হয়েছে। এতে IP64 রেটিং দেওয়া হয়েছে এবং 300% আলট্রা ভলিউম মোড সহ Dual Stereo Speakers দেওয়া হয়েছে।
OPPO Reno 12F 4G ফোনের সম্ভাব্য দাম
কোম্পানির গ্লোবাল সাইটে OPPO Reno 12F 4G ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন জানানো হলেও দাম এখনও ঘোষণা করা হয়নি। OPPO Reno 12F 4G ফোনের দাম প্রায় 18,000 টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Amber Orange, Olive Green এবং Matte Grey কালারে পেশ করা হয়েছে।










