OPPO কোম্পানি আগামী 14 জুলাই ইন্ডিয়াতে নিজের ‘রেনো 6’ সিরিজ পেশ করতে চলেছে। সিরিজের মধ্যে ভারতে Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro 5G ফোন লঞ্চ করা হবে। Reno6 Series ইন্ডিয়া আসার আগে ওপ্পো ঘোষণা করল যে কোম্পানি অন্তরাষ্ট্রিয় বাজারে এই সিরিজের মধ্যে আরো একটি মোবাইল ফোন যোগ করতে চলেছে যা Oppo Reno 6Z নামের সাথে আসবে। সদ্য খবর অনুযায়ী ওপ্পোর রেনো 6জেড স্মার্টফোন আগামী 21 জুলাই টেক মার্কেটে এন্ট্রি নেবে।
Oppo Reno 6Z কে পুরো দুনিয়ায় সবচেয়ে আগে থাইল্যান্ডে লঞ্চ করা হবে। ওপ্পো থাইল্যান্ডের আধিকারিক ওয়েবসাইটে ওপ্পো রেনো 6জেড স্মার্টফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে যেখানে ফোনের ফটোর সাথে এর কিছু স্পেসিফিকেশন্স ডিটেইলসও শেয়ার করা হয়েছে। মনে করিয়ে দিই যে ‘রেনো 6 সিরিজে’ এখনো পর্যন্ত Oppo Reno 6, Reno 6 Pro আর Reno 6 Pro+ যোগ করা হয়েছে এবং Reno 6Z এই সিরিজে যোগ হতে চলা চতুর্থ স্মার্টফোন।
OPPO Reno 6Z এর স্পেসিফিকেশন্স
সিরিজের সবচেয়ে নতুন ওপ্পো রেনো 6জেডকে কোম্পানির পক্ষ থেকে অক্টাকোর প্রসেসর আর MediaTek Dimensity 800U চিপসেটে লঞ্চ করা হবে। আবার ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের হবে। ফোনের ফটোতে দেখানো হয়েছে যে রেনো 6 জেডের রেয়ার ক্যামেরা সেটআপ আয়তাকার শেপের দেওয়া হবে যা প্যানেলের উপরের বাঁদিকে ফিট থাকবে। আবার লিক অনুযায়ী Oppo Reno 6Z স্মার্টফোনে 60 হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন দেওয়া হবে।
OPPO Reno 6 ইন্ডিয়া লঞ্চ ডিটেইল
ওপ্পো রেনো 6 সিরিজ আগামী 14 জুলাই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের প্রোডাক্ট পেজও বানানো হয়েছে যার থেকে এটি নিশ্চিত হয়েছে যে OPPO Reno 6 এই ওয়েবসাইটে সেলের জন্য উপলব্ধ হবে। ফোনের লঞ্চ ইভেন্ট 14 জুলাই দুপুর 3 টে থেকে শুরু হবে আর ইন্ডিয়াতে সিরিজের দুটি মোবাইল Oppo Reno 6 এবং Oppo Reno 6 Pro 5G ফোন লঞ্চ করা হবে। ফোন গুলির দাম এবং সেলের তথ্য ওইদিনই সামনে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









