PUBG খেলার সময় ‘প্রাণঘাতী’ তর্ক, বন্ধুর হাতে বন্ধুর খুন

জনপ্রিয় অনলাইন গেম পাবজি কারোর মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে! শুনতে কি খুব অবাক লাগছে? বিশ্বাস করতে কষ্ট হলেও এটা সত্যি যে বিগত কিছু সময় ধরে এমন বহু রিপোর্ট পাওয়া গেছে যেখানে এই গেমের জন্য অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এবার একটি নতুন ঘটনার কথা সামনে এসেছে যেখানে পাবজি খেলার সময় তর্কাতর্কি এতদূর গড়ায় যে একজনের প্রাণ চলে গেছে। এই ঘটনা ঘটেছে জম্মুতে। এই ঘটনার অভিযোগে পুলিশ তিনজনকে ইতিমধ্যে গ্ৰেফতার করেছে।

Google লঞ্চ করল শক্তিশালী ফিচার ও কম দামের Pixel 4a স্মার্টফোন, ঘোষণা হল Pixel 5 এর

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জম্মুর সীমান্তবর্তী এলাকা আর‌এসপুরাতে এই ঘটনা ঘটেছে। সেখানে 31 বছর বর্ষীয় দলীপ রাজকে তাঁরই কয়েক জন বন্ধু মিলে তাকে হত্যা করে। তারা সবাই মিলে যখন পাবজি খেলছিলেন তখন কোনো কারণে তাদের মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয় এবং এরই ফলস্বরূপ দলীপের হত্যা করা হয়। পুলিশ অভিযুক্তদের গ্ৰেফতার করে পুলিশি হেফাজতে রেখেছে।

কয়েক দিন আগে একটি খবর সামনে আসায় জানা যায় পাঞ্জাবে বসবাসকারী এক 17 বছরের কিশোর PUBG Mobile গেমে এতটাই আসক্ত হয়ে পড়ে যে সে তাঁর গেম চালু রাখার জন্য বাড়ির লোকের 16 লক্ষ টাকা খরচ করে ফেলে। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় এই কিশোর 16 লক্ষ টাকা দিয়ে গেমের বিভিন্ন নতুন নতুন আপডেট, ড্রেস, অস্ত্রশস্ত্র ও গাড়ি কিনে উড়িয়েছে।

পাঁচটি ক‍্যামেরা ও 4025mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল OPPO K7 5G, জেনে নিন দাম

ঠাকুরদার পেনশন উড়িয়ে দিল 15 বছরের কিশোর

এমনই আরও একটি ঘটনার কথা শোনা গিয়েছিল পাঞ্জাবের মোহালী এলাকায়। সেখানে 15 বছরের এক কিশোর পাবজি খেলার নেশায় মত্ত হয়ে তাঁর গেম আপগ্রেড করার জন্য ঠাকুরদার জমানো পেনশনের টাকা খরচ করে ফেলে। সে তাঁর ঠাকুরদার ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা সরিয়ে নেয়। পাবজি খেলার জন্য ফাস্ট ইন্টারনেট স্পীড প্রয়োজন হ‌ওয়ায় সে তাঁর বাড়িতে না জানিয়ে একটি নতুন সিম কার্ড পর্যন্ত কিনে নেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here